ক্রিকেটার রামানদীপকে বিয়ে করলেন অভিনেত্রী

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০২:২৪ পিএম

ভারতীয় ক্রিকেটার রামানদীপ সিংয়ের সঙ্গে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন হিন্দি টিভি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী চার্লি চৌহান। গত ৭ আগস্ট একটি গুরুদুয়ারায় ঘরোয়া অথচ ঐতিহ্যবাহী শিখ রীতিতে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

বিয়েতে দুই পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন বর-কনের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা। এই তালিকায় ছিলেন ক্রিকেটার অর্শদীপ সিং, নামান ধীর, অশ্বিনী কুমার, জসিন্দার সিংসহ আরও অনেকে।

উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন রামানদীপ সিং। চার্লির সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি দীর্ঘদিন ধরেই আড়ালে রাখা হয়েছিল। এ প্রসঙ্গে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, আট বছর ধরে একে অপরকে চেনেন তারা, আর এতদিন পর সেই সম্পর্ককে পরবর্তী ধাপে নেওয়ার সিদ্ধান্ত নেন দুজন।

বিয়ের একাধিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই নবদম্পতি। ছবিগুলোতে দেখা যায়, বিয়েতে ২৯ বছর বয়সি ক্রিকেটার রামানদীপ বেছে নিয়েছিলেন ক্রিম রঙের কারুকাজ করা শেরওয়ানি ও মেরুন পাগড়ি। অন্যদিকে, ‘কাইসি ইয়ে ইয়ারিয়ান’ সিরিয়ালের মাধ্যমে বিশেষ পরিচিতি পাওয়া ৩৬ বছর বয়সি অভিনেত্রী চার্লি সেজেছিলেন ঐতিহ্যবাহী মেরুন রঙের ব্রাইডাল লেহেঙ্গায়, যা মুহূর্তেই নজর কেড়েছে ভক্তদের।

ছবিগুলোর সঙ্গে বিশেষ কোনো ক্যাপশন না দিয়ে শুধু একটি ইনফিনিটি ইমোজি ব্যবহার করেছেন তারা। পোস্টটি প্রকাশের পরপরই বন্ধু, সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছাবার্তায় ভেসে যাচ্ছেন এই নবদম্পতি। এমনকি চার্লির সাবেক প্রেমিক কুনওয়ার অমরও অভিনন্দন জানিয়েছেন এই বিয়েতে। তিনি লিখেছেন, “অভিনন্দন চৌহান সাহাব। এটি সত্যি হয়ে উঠতে দেখার চেয়ে সুন্দর আর কোনো দৃশ্য হতে পারে না। তোমার জন্য আমি ভীষণ ভীষণ খুশি। নজর না লাগুক। লাখ লাখ অভিনন্দন।”

অভিনেতা-নৃত্যশিল্পী কুনওয়ার অমরের সঙ্গে চার্লির বহুল আলোচিত সম্পর্কের কয়েক বছর পর অবশেষে রামানদীপকে বিয়ে করলেন অভিনেত্রী। একসময় ‘নাচ বালিয়ে’ অনুষ্ঠানে একসঙ্গে অংশ নিয়ে টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে পরিচিতি পেয়েছিলেন তারা। তবে পরবর্তীতে তাদের সম্পর্ক ভেঙে যায় এবং দুজন নিজেদের পথে এগিয়ে যান।

২০০৯ সালে টিভিতে যাত্রা শুরু করেন চার্লি চৌহান। তার জনপ্রিয় কাজের তালিকায় রয়েছে—‘কাইসি ইয়ে ইয়ারিয়ান’, ‘রোডিজ’, ‘বেস্ট ফ্রেন্ডস ফরএভার’, ‘পেয়ার টিউনে কিয়া কিয়া’, ‘নাচ বালিয়ে’ প্রভৃতি। এসবের পাশাপাশি কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

শিশু-কিশোরদের প্রিয় গোয়েন্দা চরিত্র ‘ছোটকাকু’ এবার হাজির হচ্ছে উৎসবের আমেজে। বইয়ের পাতা থেকে টেলিভিশনের পর্দায় জনপ্রিয় হয়ে ওঠা এই চরিত্রকে ঘিরে আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর আলোকি,...
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা রিফাত চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সহকর্মীর চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৪...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদ। নিয়মিত মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। ২১...
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মহিলা মাদরাসার ছাদে খেলাধুলা করার সময় বিদ্যুতায়িত ৫ ছাত্রী দগ্ধ হয়েছে। শনিবার বিকেলে ফতুল্লার কাশিপুর হাজিপাড়া এলাকায় মালেহা মহিলা মাদরাসায় এ ঘটনা হয়। 
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পাখি তাড়াতে আনসার সদস্যের ছোড়া গুলিতে একজন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। শনিবার সকালের দিকে এ ঘটনা ঘটে।
পাকিস্তান ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিরাপত্তা কর্মী নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান এলাকায় এ হামলা হয়। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে...
নরসিংদীর মেঘনা নদী থেকে পুলিশের হারিয়ে যাওয়া ১৬ রাউন্ড ৭.৬২ মিমি গুলি উদ্ধার করেছে বিশেষ বাহিনী এসআরবি-১১ (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন)-এর একটি চৌকস আভিযানিক দল। শনিবার বেলা ১১টা ২০ মিনিট থেকে...
লোডিং...

এলাকার খবর