গায়কের গাড়ি লক্ষ্য করে একের পর এক গুলি!

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম

কানাডায় কনসার্ট করতে গিয়ে বিপাকে জনপ্রিয় পাঞ্জাবি গায়ক এমি ভির্ক! গায়কের সফরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে সাত রাউন্ড গুলি চালানোর ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। তবে বড় স্বস্তির খবর, নিরাপদেই আছেন এমি ভির্ক।

গত ৫ সেপ্টেম্বর রাতে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার একটি সড়কে ঘটে এই গুলিকাণ্ড। অভিযোগ, একটি কালো রঙের এসইউভি থেকে চলন্ত একটি গাড়ি লক্ষ্য করে একের পর এক সাত রাউন্ড গুলি ছোড়া হয়। এরপর দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় হামলাকারীরা।

ঘটনার পর ঘটনাস্থল থেকে আগুনে পুরোপুরি পুড়ে যাওয়া একটি এসইউভি উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, গুলিকাণ্ডের সঙ্গে এই গাড়িটির কোনো না কোনো যোগসূত্র থাকতে পারে।

এরপরই ছড়িয়ে পড়ে আরও চাঞ্চল্যকর খবর। গুঞ্জন ওঠে, হামলাকারীদের আসল নিশানাই ছিলেন এমি ভির্ক! এমনকি যে গাড়িতে গুলি চালানো হয়েছে, সেই গাড়িতে গায়ক নিজেও ছিলেন বলে দাবি করা হয়।

তবে এমন খবর উড়িয়ে দিয়েছে এমির পরিবার। গায়কের বাবা কুলজিৎ সিং জানিয়েছেন, তাঁর ছেলে সম্পূর্ণ নিরাপদে আছেন। এমির সঙ্গে কারও কোনো বিরোধও নেই বলে দাবি করেছেন তিনি।

পরিবারের ভাষ্য, এমিকে নয়, গুলি চালানো হয়েছিল কনসার্টের আয়োজকের গাড়ি লক্ষ্য করে।

দিকে পুলিশও নিশ্চিত করেছে, গুলির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হননি। গাড়িতে কারা ছিলেন কিংবা এমি ভির্ক সেখানে ছিলেন কি না, সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত করেনি পুলিশ।

মাত্র ২২ বছর বয়সেই থেমে গেল বর্তমান ‘মিস অস্ট্রিয়া’ লুসিয়া সিসিকের জীবন। জন্ম থেকেই জটিল হৃদরোগে ভুগছিলেন এই সুন্দরী। দীর্ঘদিনের শারীরিক লড়াই শেষে অকালেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।...
ছয় বছর ধরে চলা জল্পনার অবসান হতে যাচ্ছে। নতুন জেমস বন্ড খোঁজার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছে বিবিসি। গত কয়েক মাসে বন্ড চরিত্রে অভিনয়ের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন হেনরি ক্যাভিল,...
মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতকর্মীদের হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...
ইতালির মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের আক্রমণের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (৭ সেপ্টেম্বর) ভেনিসের...
ভারতে আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির জানিয়েছেন, সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধিও অংশ নেবেন না। বৃহস্পতিবার রাজধানীর ফরেন...
হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে ১০০৯ জনে দাঁড়িয়েছে। এর আগে কখনো ভাইরাসবাহিত এ রোগে ৬ মাসে এতো মৃত্যু হয়নি।
সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠ রোধের সুযোগ রাখা হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। এ আইন হবে সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মো. জামাল মিয়া উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি গ্রামের বাসিন্দা। স্থানীয় সময় গত ৯...
লোডিং...

এলাকার খবর