টাইগার শ্রফের ওপর বন্দুক হামলা, গুলিতে আহত কনটেন্ট ক্রিয়েটর

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০১:৩০ পিএম

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি করতে গিয়েছিলেন। 

একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পুষ্পা পার্ক এলাকায় টাইগার শ্রফ আসার খবর পেয়ে তাঁকে ক্যামেরাবন্দি করতে বন্ধু কিষাণ রাজভরের সঙ্গে সেখানে গিয়েছিলেন উমেশ। তাঁদের উদ্দেশ্য ছিল, অনুরাগীদের সঙ্গে টাইগারের কথাবার্তা এবং মাঠ থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তের ভিডিও তৈরি করা। কিন্তু অভিনেতা যখন গাড়িতে উঠে ফিরছিলেন, ঠিক সেই সময়ই আচমকা গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। পরপর গুলির শব্দ শোনা যায়। 

প্রথমে বাজি ফাটার আওয়াজ বলে মনে হয়েছিল উমেশের। বন্ধু কিষাণের ভাষ্য, শব্দ শোনার কয়েক মিনিটের মধ্যেই তাঁরা বুঝতে পারেন যে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। সেই বিশৃঙ্খলার মাঝে উমেশ কীভাবে গুলিবিদ্ধ হলেন, তা নিয়ে তদন্ত চলছে।

ঘটনার পর উমেশকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কেইএম হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল পর্যন্ত তাঁকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়েছিল। 

হাসপাতাল সূত্রে খবর, উমেশের যকৃতে গুলির আঘাত লেগেছে। তবে তাঁর হৃদপিণ্ড ও ফুসফুসে কোনো ক্ষতি হয়নি। নতুন করে রক্তক্ষরণও হয়নি বলে জানা যায়। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

সংসার চালাতে দীর্ঘ ১৮ বছর মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ডিটারজেন্ট বিক্রি করতেন উমেশ কুমার চৌহান। সেই কাজের পাশাপাশি গত দেড় বছর ধরে বলিউড তারকাদের নিয়ে কনটেন্ট তৈরি করছেন তিনি। বিশেষ করে তারকাদের বাড়ির সামনে অনুরাগীদের ভিড়, তাঁদের সঙ্গে সাক্ষাৎ এবং জনপ্রিয় অভিনেতাদের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার চেষ্টা করছিলেন ৩৫ বছরের উমেশ। কিন্তু সেই স্বপ্নের পথে এমন এক বিপর্যয় নেমে আসবে, তা কল্পনাও তিনি করতে পারেননি। অভিনেতা টাইগারের ওপর হামলার সময় গুলিতে আহত হলেন উমেশ নিজেও।

প্রসঙ্গত, রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের পুষ্পা নার্সি পার্কের কাছে নিজের গাড়ির ভেতরে থাকা অবস্থায় টাইগার শ্রফকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। মুম্বাই পুলিশের মতে, এ ঘটনায় দুজন আহত হয়েছেন, তাদের মধ্যে টাইগারের চালক ফিরদৌসও রয়েছেন। তাঁর বাঁ হাতে গুলি লেগেছে। পরে লরেন্স বিষ্ণোই গ্যাং এই হামলার দায় স্বীকার করে। এরইমধ্যে টাইগারের ওপর হামলার ঘটনায় ৩ অভিযুক্ততে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

ব্যাটম্যান ইউনিভার্সে ক্লেফেইস এমন এক চরিত্র, যার শরীর কাদার মতো পরিবর্তিত হতে পারে। চেহারা বদলে হতে পারে অন্য মানুষ! ফলে এই চরিত্রকে ঘিরে রহস্য, ভয়, পরিচয় সংকট ও শারীরিক রূপান্তরের মতো বিষয়গুলো...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
বলিউড অভিনেতা ইমরান খানকে ঘিরে শনিবার (১০ অক্টোবর) উত্তপ্ত হয়ে উঠেছিল মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান। সিজেপি’র বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। আর সেই ময়দান থেকেই...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
ই-কমার্স বা অনলাইন কেনাকাটা নিয়ে অভিযোগ বাড়ছেই। গেল অর্থবছরে ভোক্তা অধিদপ্তরে মোট অভিযোগের প্রায় ৬১ শতাংশই অনলাইন কেনাকাটায় প্রতারণা নিয়ে। তবে এ বিষয়ে দেশে আইনের প্রয়োগ ও কার্যকর প্রতিকার ব্যবস্থা...
সফর শেষে ফেরার পথে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে রাস্তার দুই পাশে হাজারও স্থানীয় মানুষ ভিড় করেন। জনগণের ভালোবাসা ও আবেগের প্রতি সাড়া দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান...
রাজধানীর মিরপুরে চাঁদা আদায়, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, প্লট-ফ্ল্যাট দখল ও কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তিন সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন— মো. মেহেদী হাসান ওরফে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সারা দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি হয়েছে ৩৬৮ জনের। আর একদিনে হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৫১২ রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর