ইনানীতে মাটি খুঁড়তেই জ্বলে উঠল আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খুঁড়তেই নিচ থেকে গ্যাস বের হতে থাকে। এ সময় সেখানে আগুন জ্বলে ওঠে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পিএম

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খুঁড়তেই নিচ থেকে গ্যাস বের হতে থাকে। এ সময় সেখানে আগুন জ্বলে ওঠে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ইনানীর ছোট ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, মাটির নিচে গ্যাসের উপস্থিতির কারণে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হওয়ায় বিকল্প ব্যবস্থা হিসেবে কয়েক ট্রাক বালু আনা হয়েছে।

এদিকে, আগুন বৈদ্যুতিক খুঁটির তারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি।

এ ঘটনায় গ্যাস নির্গত হওয়ার স্থানের আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মাটির নিচ থেকে নির্গত গ্যাসে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

মাদারীপুর শহরে একটি ভবনে থাই গ্লাসের কাজ করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে সাইম মোল্লা নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের ভুঁইয়া বাড়ির সামনে এ দুর্ঘটনা হয়। ৩ লাখ টাকায়...
লক্ষ্মীপুরে ঘর থেকে ডেকে নিয়ে খোরশেদ আলম নামে এক মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ ঘটনা হয়।
কক্সবাজারের ইনানীতে নলকূপ স্থাপনের সময় মাটির নিচ থেকে বের হওয়া গ্যাসের আগুন এখনো নেভানো যায়নি। বড় দুর্ঘটনার আশঙ্কায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
চট্টগ্রামে বিভিন্ন হত্যাকাণ্ডসহ অপরাধমূলক কর্মকাণ্ডে সিএনজি অটোরিকশার ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অপরাধ দমনে সিএনজি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ঢাকা শহরকেও টোকিওর মতো পরিচ্ছন্ন করে গড়ে তোলার লক্ষ্য রয়েছে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চলমান বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট আগামী সাত দিনের জন্য স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতি। 
ইরানের বিরুদ্ধে যুদ্ধে এখন পর্যন্ত ৪ হাজার ৭শ কোটি ডলারের বেশি খরচ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গত জুলাইয়ে প্রতিরক্ষা দপ্তরের দেওয়া হিসাবের চেয়ে এই ব্যয় ২৫ শতাংশ বেশি। 
নেত্রকোণার কেন্দুয়ায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।  বুধবার ভোরে উপজেলার গন্ডা বাজারে জুয়া খেলারত...
লোডিং...

এলাকার খবর