'গাজার ধ্বংসযজ্ঞের সিনেমার ভিডিও আদালতের প্রমাণ হতে পারে'

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৫ এএম

গাজার বিধ্বস্ত হাসপাতাল, চিকিৎসকদের অসহায়ত্ব আর প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়াই করা মানুষের বাস্তব চিত্র নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘লাইফ সাপোর্ট’। দোহা ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের প্রিমিয়ার ঘিরে আলোচনায় উঠে এসেছে গাজার স্বাস্থ্যব্যবস্থার ভয়াবহ পরিস্থিতি।

সোমবার (২৩ নভেম্বর) উৎসবের এক সংবাদ সম্মেলনে তথ্যচিত্রটির পরিচালক ড্যানিয়েলে রুগো, প্রযোজক উইলিয়াম প্যারি ও নির্বাহী প্রযোজক ফারাহ নাবুলসি চলচ্চিত্রটির নির্মাণপ্রক্রিয়া এবং উদ্দেশ্য নিয়ে কথা বলেন।

ইতালীয় নির্মাতা ড্যানিয়েলে রুগো পরিচালিত ‘লাইফ সাপোর্ট’ নির্মিত হয়েছে মূলত গাজায় কাজ করা আন্তর্জাতিক চিকিৎসকদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও দিয়ে। প্রায় তিন বছরের সংঘাতের মধ্যে হাসপাতালের ভেতরের পরিস্থিতি, চিকিৎসাসামগ্রীর সংকট এবং আহত মানুষের চিকিৎসার সংগ্রাম উঠে এসেছে এসব ফুটেজে।

তথ্যচিত্রটিতে অনুসরণ করা হয়েছে তিন চিকিৎসককে। তাঁরা হলেন প্লাস্টিক সার্জন ভিক্টোরিয়া রোজ, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সার্জন নিক মেনার্ড এবং শিশু নিবিড় পরিচর্যা বিশেষজ্ঞ তানিয়া হাজ-হাসান। ফিলিস্তিনি সহকর্মীদের সঙ্গে কাজ করতে গিয়ে তাঁরা প্রত্যক্ষ করেছেন হাসপাতালের ধ্বংসযজ্ঞ, খাদ্যসংকট ও অসংখ্য হতাহতের ঘটনা।

সংবাদ সম্মেলনে পরিচালক ড্যানিয়েলে রুগো বলেন, চলচ্চিত্রে যা দেখানো হয়েছে, তার সবই চিকিৎসকদের নিজের চোখে দেখা এবং মোবাইল ফোনে ধারণ করা বাস্তব ঘটনা। তাঁর মতে, সংবাদমাধ্যমের প্রচলিত বয়ানের বাইরে প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা তুলে ধরা জরুরি। চলচ্চিত্র এমন কিছু বাস্তবতা গভীরভাবে তুলে ধরতে পারে, যা নিয়মিত সংবাদচক্রে অনেক সময় হারিয়ে যায়।

প্রযোজক উইলিয়াম প্যারি বলেন, একটি জনগোষ্ঠীকে বাঁচিয়ে রাখার জন্য স্বাস্থ্যব্যবস্থা অপরিহার্য। গাজার চিকিৎসকেরা শারীরিক ক্লান্তি, অপুষ্টি ও ব্যক্তিগত ক্ষতির মধ্যেও মানুষের জীবন বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চলচ্চিত্রটির অন্যতম উদ্দেশ্য তাঁদের সংগ্রামকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা।

তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্যটি এসেছে নির্বাহী প্রযোজক ফারাহ নাবুলসির কাছ থেকে। তাঁর মতে, ‘লাইফ সাপোর্ট’ শুধু দর্শকদের সচেতন করার জন্য নয়; ভবিষ্যতে আদালতে সাক্ষ্য ও প্রমাণের নথি হিসেবেও ভূমিকা রাখতে পারে।

চিকিৎসকদের ধারণ করা ভিডিওর পাশাপাশি গাজার দুই চিত্রগ্রাহক মাহমুদ আবু হামদা ও সুলেইমান হেজ্জির ফুটেজও ব্যবহার করা হয়েছে তথ্যচিত্রটিতে।

যুক্তরাজ্য ও কাতারের যৌথ প্রযোজনায় নির্মিত ৯৩ মিনিটের ‘লাইফ সাপোর্ট’ দোহা ফিল্ম ফেস্টিভ্যালের বিশেষ প্রদর্শনী বিভাগে জায়গা পেয়েছে। চলচ্চিত্রটির মাধ্যমে গাজার হাসপাতালের ভেতরের এমন এক বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতারা, যা সাধারণ মানুষের পক্ষে সরাসরি প্রত্যক্ষ করা প্রায় অসম্ভব।

শুরু হলো অস্কার তথা একাডেমি অ্যাওয়ার্ডসের আনুষ্ঠানিক দৌড়। আগামী আসরের ডকুমেন্টারি, আন্তর্জাতিক ও অ্যানিমেটেড ফিচার বিভাগের প্রাথমিক যোগ্য চলচ্চিত্রের তালিকা প্রকাশ করেছে দ্য একাডেমি অব মোশন পিকচার...
শুটিংয়ের কাজে বগুড়ায় গিয়েছিলেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান। সেখান থেকে আর ফেরা হলো না তাঁর। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এই অভিনেতা।
হলিউডের আলোচিত নির্মাতা জেমস গ্রে। ‘দ্য লস্ট সিটি অব জেড’, ‘অ্যাড অ্যাস্ট্রা’, ‘টু লাভার্স’ কিংবা ‘আর্মাগেডন টাইম’-এর মতো চলচ্চিত্র দিয়ে আন্তর্জাতিক...
বিশ্বের অন্যতম আলোচিত ভিডিও গেমের হাত ধরে নতুন প্রজন্মের কাছে পৌঁছে গেল দীর্ঘ ৪৪ বছর আগের একটি বাংলা গান। ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ (জিটিএ-৬) গেমের রেডিও স্টেশনে যুক্ত হলো ভারতীয় সংগীতশিল্পী রূপা...
ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ও জনআস্থা ফেরাতে চার বছরের সমন্বিত সংস্কার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় সমস্যাগ্রস্ত ব্যাংকের সম্পদের মান যাচাই, পর্ষদ পুনর্গঠন এবং খেলাপি ঋণ আদায়ে কার্যকর...
নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শেষে ২২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে পোশাক শ্রমিকরা। আর মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা। 
সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। এ জন্য বাড়ানো হয়েছে টহল তৎপরতা ও...
বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ও টেস্টিং পেশাজীবীদের অন্যতম প্ল্যাটফর্ম ‘স্কোয়াট বাংলাদেশ’-এর চতুর্থ আয়োজন ‘৪র্থ সিম্পোজিয়াম অন সফটওয়্যার কিউএ অ্যান্ড টেস্টিং’ আগামী ৫ ডিসেম্বর ২০২৬...
লোডিং...

এলাকার খবর