ট্রাম্পের ফেইসবুক ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে দিচ্ছে মেটা
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ০২:৩৫ পিএমআপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ০২:৪১ পিএম
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ফেইসবুক ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট পুনর্বহাল করতে যাচ্ছে মেটা। বুধবার মেটা বলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে অ্যাকাউন্ট সচল হবে।
অ্যাকাউন্ট ফিরে পাওয়ার সাথে সাথে বুস্ট করা হতে পারে ট্রাম্পের অ্যাকাউন্টগুলোকে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দেন ট্রাম্প। এর আগে গত নভেম্বরে তার টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেন ইলন মাস্ক।
ফেইসবুকে তার ফলোয়ার সংখ্যা ৩৪ মিলিয়ন ও ইন্সটাগ্রামে ২৩ মিলিয়ন। এই সামাজিক যোগাযোগ মাধ্যম তার নির্বাচনী প্রচারনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তবে ফেইসবুকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করলে আবারও নিষেধাজ্ঞা দেয়া হবে বলে জানায় প্রতিষ্ঠানটি।
এদিকে মেটার এই সিদ্ধান্তের সমালোচনা করে মার্কিন অ্যাটোর্নি লরা মার্ফি বলেন, ট্রাম্পের উস্কানিমূলক বক্তব্য ফেইসবুক অ্যালগরিদম ধরতে পারবে না। ফলে ঘৃণা ও বিদ্বেষ ছড়াবে।
মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ এক বিবৃতিতে বলেছেন, “আমরা শীঘ্রই ট্রাম্পের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলি থেকে সাসপেনশন তুলে নেব”।
২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই হার নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ান। তার নির্দেশে ২০২১ সালে ক্যাপিটাল হিলে আক্রমণ করে রিপাবলিকান পার্টির সমর্থকরা। ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ফেসবুক মেটা।
পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার ত্যাগ করবে না ইরান। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে এমনটাই জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিবিসি বাংলার লাইভ...
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী ও গণহত্যার স্থপতি হিসেবে আখ্যা দিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। জবাবে মামদানিকে হামাসের সমর্থক বলে মন্তব্য করেন নেতানিয়াহু।
ইরান ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বৈঠক করেছেন ইরান ও মার্কিন কর্মকর্তারা। তাদের মধ্যে বৈঠক ভালো ও ফলপ্রসূও হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধে রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক জ্বালানি যুদ্ধবিরতিতে আগ্রহ প্রকাশ করেছে ইউক্রেন। জাতিসংঘের চলমান সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন ও ব্রিটিশ নেতাদের সঙ্গে বৈঠক শেষে একথা...

/কা.বি./