এডিস নিধনে ব্যাকটেরিয়া প্রয়োগ করবে ডিএনসিসি 

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৯:৩৮ এএম

আগামী বৃহস্পতিবার থেকে এডিস মশা নিধনে ব্যাকটেরিয়া প্রয়োগ করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) । এরই মধ্যে সিঙ্গাপুর থেকে নতুন এ ওষুধ নিয়ে আসা হয়েছে। ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা জানান, পরীক্ষাগারে এটি শতভাগ লার্ভা নিধন করতে পেরেছে। মেয়রের আশা, এবার এডিস নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

এরআগে, এডিস নিধনে জলাশয়ে নোভালরুন ট্যাবলেট, ড্রেনে গাপ্পি মাছ, জলাশয়ে হাঁস ও ডোবায় ব্যাঙ ছেড়েছিল সিটি করপোরেশন। ড্রোন দিয়ে মশার প্রজননস্থানও চিহ্নিত করারও উদ্যোগ নেয়া হয়। এরপরও ডেঙ্গু চলে গেছে নিয়ন্ত্রণের বাইরে। 

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৬১ জন। এরমধ্যে, গত জুলাই মাসেই মৃত্যু হয়েছে ২০৪ জনের। পরিস্থিতি এমন হয়েছে যে, রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু চিকিৎসার জন্য শয্যা মিলছে না।  

ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস নিধনে বিটিআই নামে একটি ব্যাকটেরিয়ার ব্যবহার শুরু করতে যাচ্ছে ডিএনসিসি। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার থেকে ওষুধটি ব্যবহার শুরু হবে। 

তিনি বলেন, ‘মশার প্রজননস্থলে কিটনাশক ছিটাতে হয় সপ্তাহে দুবার কিন্তু ব্যাকটেরিয়া প্রয়োগ করতে হবে একবার। প্রতি স্কয়ার মিটারে এক গ্রাম এই পাউডারটা ব্যবহার করা হয়। আমরা আশা করি, এর মাধ্যমে মশার যে একটা চ্যালেঞ্জ, আমরা জনগণকে একটা কমফোর্ট দিতে পারবো।’

সংস্থাটির কর্মকর্তাদের দাবি, নতুন এ ওষুধ ব্যবহারে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুরসহ অনেক দেশেই সুফল মিলেছে। অবশ্য, দীর্ঘদিন ধরেই বিটিআই ব্যবহারের কথা বলে আসছিল ডিএনসিসি।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে.কর্নেল গোলাম মোস্তফা সারওয়ার বলেন, ‘জমে থাকা পানি, জলাধার ও ড্রেনে বিটিআই প্রয়োগ করা হবে। ছিটানোর দুই ঘণ্টার মধ্যে লার্ভা মরতে শুরু করবে। ব্যাকটেরিয়াকে লার্ভা তার খাদ্য মনে করে খেয়ে ফেলবে। খাওয়ার পরে তার ডাইজেস্টিভ সিস্টেমটা নষ্ট হয়ে যায় এবং সে মারা যায়। দুই থেকে চার ঘণ্টার মধ্যে এটা পুরোপুরি কাজ করে। যদি আরও বলতে হয়, ১২ ঘণ্টা পর্যন্ত এটার পিক থাকে।’ 

লার্ভি সাইডিংয়ের ওষুধে লিটারে খরচ ২ হাজার ৩০০ টাকা। আর বিটিআইয়ের কেজিপ্রতি দাম ৩ হাজার ৩০০ টাকা। 

 

দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৩৫ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
ডেঙ্গুর ধরন পরিবর্তন হওয়ায় ডেঙ্গু রোগীরা এখন নতুন করে হার্টের সমস্যায় আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় প্রটোকল অনুযায়ী...
দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত...
দেশের একমাত্র বিশেষায়িত সরকারি ক্যানসার হাসপাতালে দিন দিন বাড়ছে রোগী, পাল্লা দিয়ে বাড়ছে ভোগান্তিও। রেডিওথেরাপি বা কেমোথেরাপির জন্য রোগীদের অপেক্ষা করতে হয় দেড় বছর পর্যন্ত। অপারেশনের সিরিয়াল পেতে...
১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ...
খাগড়াছড়িতে মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ৯৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ির গভামারা এলাকায় এ...
আসন্ন রমজানকে সামনে রেখে দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত এক...
ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির বিরুদ্ধে চালানো অভিযানে ১ হাজার ৮৬০ বিদ্রোহী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনের সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছে দেশটির সরকারি বাহিনী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর