ডেঙ্গু আক্রান্ত আরও ২ জনের মৃত্যু 

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫১০ জনে। 

একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬১৫ রোগী।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬৫৫ জন, ময়মনসিংহে ৫০, চট্টগ্রামে ৩১১, খুলনায় ১৯০, রাজশাহীতে ১১৫, রংপুরে ৬০ জন, বরিশালে ২১৩ এবং সিলেট বিভাগে ২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। 

চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬৮ হাজার ৯৩৩ জন। তাদের মধ্যে ১ লাখ ৬২ হাজার ৮০৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। 

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৫ হাজার ৬১৭ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩৩০ শিশু। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হামবিষয়ক এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। এ সময়ে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫০৭ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৭ রোগী।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মৃতের সংখ্যা দাঁড়াল ৫০২ জনে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাখাইনে রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালত–আইসিজের রায়ের মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হোক এটাই চায় বাংলাদেশ। এ কথা জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ...
দীর্ঘ প্রতীক্ষার পর জাতিসংঘের সর্বোচ্চ আদালতের রায় ঘিরে নতুন করে আশার আলো দেখছেন রোহিঙ্গারা। ২০১৭ সালে রাখাইনে ভয়াবহ সামরিক অভিযানের মুখে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা লাখো মানুষের কাছে এ রায় শুধু...
মিয়ানমারকে ‘জাতিগত নিধনের লক্ষ্যে’ নিয়ে নির্বিচারে রোহিঙ্গা জনগোষ্ঠীকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর...
প্রশংসিত সিরিজ ‘দ্য রেলওয়ে ম্যান’র সাফল্যের পর আবারও জুটি বাঁধছে নেটফ্লিক্স ইন্ডিয়া ও যশ রাজ এন্টারটেইনমেন্ট (ওয়াইআরএফ)। তাদের নতুন ডিজাস্টার থ্রিলার সিরিজ ‘টানেল ম্যান’-এ মুখ্য ভূমিকায় অভিনয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর