বেসরকারি হাসপাতালেও শয্যা সংকটে ডেঙ্গু রোগীরা

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১১:০৯ এএম

ডেঙ্গু চিকিৎসায় শয্যা সংকট দেখা দিয়েছে বেসরকারি হাসপাতালেও। এতে বাড়িতে রেখে চিকিৎসা করায় বাড়ছে জটিলতা।

বিশেষজ্ঞরা বলছেন, মশা নিধন কার্যক্রম জোরদার না থাকায় আগস্টে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। সংকট মোকাবিলায় অনেক হাসপাতালে যুক্ত করা হচ্ছে একাধিক ডেঙ্গু ওয়ার্ড।

মুগদার বাসিন্দা আহসান হাবিব মিলন। ডেঙ্গু আক্রান্ত সন্তানকে বাসায় রাখতে হয়েছে তিন দিন। কারণ শয্যা মেলেনি হাসপাতালে। ডেঙ্গু শনাক্তের দিন যেখানে প্লাটিলেট ছিল ১ লাখ ৯৭ হাজার। বেসরকারি একটি হাসপাতালে ভর্তির সময় প্লাটিলেট নেমে আসে ৩১ হাজারে।

শয্যা সংকটের এমন চিত্র এখন বেসরকারি হাসপাতালেও। কয়েক দিন অপেক্ষার পর মিলছে শয্যা। এতে অনেকের শারীরিক অবস্থা জটিল হচ্ছে বলে দাবি রোগীর স্বজনদের।

আর সরকারি হাসপাতালের অবস্থা আরও ভয়াবহ। ডেঙ্গু রোগীর চিকিৎসা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। অনেক হাসপাতালে মেঝেতেও জায়গা হচ্ছে না। এমন পরিস্থিতির জন্য সিটি করপোরেশনকে দায়ী করছে রোগী ও তাদের স্বজনেরা।  

সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান বলেছেন, আগস্টে আরও ভয়াবহ হবে ডেঙ্গু পরিস্থিতি। সে প্রমাণ মিলল প্রথম দিনেই। মৃত্যু হয়েছে ১০ জনের, আক্রান্ত ২ হাজার ৫৮৪ জন। নতুন নতুন ওয়ার্ড খুলেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না।

বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৯ হাজার ২২৬ জন। এদের মধ্যে পাঁচ হাজার জনই রাজধানীর হাসপাতালে ভর্তি।

দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৩৫ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
ডেঙ্গুর ধরন পরিবর্তন হওয়ায় ডেঙ্গু রোগীরা এখন নতুন করে হার্টের সমস্যায় আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় প্রটোকল অনুযায়ী...
দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত...
দেশের একমাত্র বিশেষায়িত সরকারি ক্যানসার হাসপাতালে দিন দিন বাড়ছে রোগী, পাল্লা দিয়ে বাড়ছে ভোগান্তিও। রেডিওথেরাপি বা কেমোথেরাপির জন্য রোগীদের অপেক্ষা করতে হয় দেড় বছর পর্যন্ত। অপারেশনের সিরিয়াল পেতে...
১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ...
খাগড়াছড়িতে মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ৯৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ির গভামারা এলাকায় এ...
আসন্ন রমজানকে সামনে রেখে দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত এক...
ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির বিরুদ্ধে চালানো অভিযানে ১ হাজার ৮৬০ বিদ্রোহী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনের সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছে দেশটির সরকারি বাহিনী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর