ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৯০

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯০ জন। চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু ২৪ এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ হাজার ৭৪৭ জনে পৌঁছেছে।

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৪:৪২ পিএম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে এবং শনাক্ত রোগী বেড়ে ৭ হাজার ৭৪৭ জনে দাঁড়িয়েছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে যে দুজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ঢাকা বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯০ জন। 

যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ৪৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, খুলনা বিভাগে ২২ জন, রাজশাহী বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে ২ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৬৫৫ জন। আর চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ৬৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে দেশে হাম ও উপসর্গে মোট ৭৪৭ জনের মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৮ হাজার ৯৯৮ জনে পৌঁছেছে।
দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যু ৭৪১। নতুন করে ৯৪৭ জনের উপসর্গ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন।
হাম, ডেঙ্গু, কোভিডের প্রাদুর্ভাব মোকাবিলায় সক্ষমতা দেখিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কোভিড ডেডিকেটেড হাসপাতালের মতো হাতেগোনা কয়েকটি সরকারি প্রতিষ্ঠান। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন...
২৪ ঘণ্টায় ১০৬ শিশু হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯২৫। ৮৭৮ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯০৪ শিশু।
ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ভারত ও চীনে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। তাইওয়ান, ভিয়েতনাম ও থাইল্যান্ডেও টাইফুন ও বন্যার ঝুঁকিতে...
ময়মনসিংহের ধোবাউড়ায় চাঞ্চল্যকর শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ মামলার রায় ঘোষণা করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত তিন দিনে এটি তৃতীয় অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম ইউনিট কাজ করছে।
চট্টগ্রাম বন্দরে টানা বৃষ্টিতে বিভিন্ন ইয়ার্ডে পানি প্রবেশ করেছে। বিশেষ করে জোয়ারের সময় পানি জমে থাকায় কন্টেইনারে থাকা পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে, টানা বৃষ্টির কারণে বন্দরের...
লোডিং...

এলাকার খবর