মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৭:৫১ এএম

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স। প্রথমার্ধে পেনাল্টি মিসের হতাশা কাটিয়ে ফ্রান্সকে লিড এনে দেন এমবাপে। এরপর দেম্বেলের গোলে নিশ্চিত হয় জয়। স্পেন-বেলজিয়াম ম্যাচের জয়ী দলের বিপক্ষে সেমিতে লড়বে ফ্রান্স। 

গেল বিশ্বকাপে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল। আর এ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে। পার্থক্য শুধু এটাই। ফলাফলে কোনো পার্থক্য নেই। গেল বিশ্বকাপে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছিল মরক্কো। এবারও তাই। একই ব্যবধানে হেরে আফ্রিকান পরাশক্তির বিদায়।

পুরো ম্যাচে দাপট দেখিয়েছে ফ্রান্স। মরক্কো এক মুহূর্তের জন্যেও হুমকি হয়ে দাঁড়াতে পারেনি। প্রথমার্ধে লিড পেয়ে যেতো ফরাসিরা। হয়নি এমবাপের পেনাল্টি মিসে। ফ্রান্সের হয়ে টানা ১৫টি পেনাল্টি কিক সফলভাবে নেয়ার পর, এবারই প্রথম ব্যর্থ হলেন এমবাপে। মরক্কো গোলকিপার বুনোর অসাধারণ বুদ্ধিমত্তায় পরাস্ত হন এই ফরাসি তারকা।

প্রথমার্ধের যোগ করা সময়ে, বক্সের বাইরে থেকে লুকাস দিনিয়ের নেয়া জোরালো শটটি ক্রসবারে লেগে ফিরে আসে। মুহুর্মুহু আক্রমণের পরও গোলশূন্য থাকার হতাশা নিয়ে বিরতিতে যায় ফ্রান্স।

দ্বিতীয়ার্ধে ফ্রান্স অপ্রতিরোধ্য। এমবাপের অসাধারণ নৈপুণ্যে ৬০ মিনিটে লিড পেয়ে যায়। চলতি বিশ্বকাপে ৮ম গোল দিয়ে, আসরের সর্বোচ্চ গোলদাতা মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপে। 

মাত্র ৬ মিনিটের ব্যবধানে দেম্বেলেও গোল করেন। এই গোলে সেমিফাইনালের টিকিট প্রায় নিশ্চিত হয়ে যায় ফ্রান্সের। বাকি সময় ফিরে আসার চেষ্টায় মরক্কো চরমভাবে ব্যর্থ। বরং ফ্রান্সের গোল আরো বেশি হওয়ার সুযোগ ছিল।

কোয়ার্টার ফাইনালে একপেশে লড়াইয়ে মরক্কোকে পরাস্ত করেছে ফ্রান্স। অন টার্গেটে ফ্রান্সের ৯টি শটের বিপরীতে মরক্কোর শট মোটে একটি। সেমিফাইনালে স্পেন-বেলজিয়াম ম্যাচের জয়ী দলকে চ্যালেঞ্জ জানাবে এমবাপে-দেম্বেলের ফ্রান্স।

বিশ্বকাপের নকআউটে সবচেয়ে বড় ফাঁদ কোনটা জানেন? যখন কোনো দল ভাবে তাঁরা ম্যাচটা সহজেই জিতে যাবে। কেননা তখনই প্রতিপক্ষ তাঁদের হতাশ করবে এবং ছোট একটি ভুলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। বোস্টনের...
ফুটবল বিশ্বকাপে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের মহারণ; রাত ২টায় শুরু ফ্রান্স-মরক্কো লড়াই। প্রতিযোগিতামূলক আসরে ফ্রান্সকে কখনো হারাতে পারেনি আফ্রিকান দলটি। এমবাপে, দেম্বেলে, ওলিসেকে নিয়ে এবার ফরাসিদের...
জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার সিরিজ বাঁচানোর ম্যাচ বাংলাদেশের। প্রথম ওডিআইতে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি মিরাজের দল। ব্যাটারদের উপর দায়িত্ব থাকছে বেশি। ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে...
রইল বাকি ৮! সুইজারল্যান্ড-কলম্বিয়া ম্যাচের দিয়ে কোয়ার্টার ফাইনালের ৮ দল নিশ্চিত হয়েছে। এখন লড়াইটা হবে সেমিফাইনালে ওঠার। বাংলাদেশ সময় আগামীকাল বৃহস্পতিবার রাতে ফ্রান্স-মরক্কো ম্যাচ দিয়ে শুরু হবে...
ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহে বাড়ছে মৃত্যুর সংখ্যা। জার্মানিতে চলতি বছরে এখন পর্যন্ত তীব্র গরমে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য সংস্থা রবার্ট কখ ইনস্টিটিউট।...
টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের অন্তত ৮টি উপজেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এসব এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ২০ লাখ মানুষ।
টানা কয়েক দিনের ভারী বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ নিয়েছে খোয়াই নদী। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধের...
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে অবদানের স্বীকৃতি হিসেবে সিসকোর ‘পার্টনার অব দ্য ইয়ার এফওয়াই২৫-বাংলাদেশ’ সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড (ইএসএল)। ডিজিটাল রূপান্তরে উদ্ভাবনী প্রযুক্তি সমাধান...
লোডিং...

এলাকার খবর