ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে ন্যাটো

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম

পশ্চিমা সামরিক জোট ন্যাটো নিয়ে ফের বিতর্ক উঠেছে। রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনা, ইউক্রেন যুদ্ধ এবং এশিয়া পর্যন্ত প্রভাব বিস্তার– সব মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নর্থ আটলান্টিকের এই সামরিক জোট।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে সোভিয়েত ইউনিয়নকে ঠেকাতে ১৯৪৯ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও পশ্চিম ইউরোপের ১০ দেশ মিলে গঠন করে নর্থ আটলান্টিক ট্রিটি অরগানাইজেশন (ন্যাটো)। যার মূল নীতি ছিল, ‘এক দেশের ওপর আক্রমণ মানে সবার ওপর আক্রমণ’। 

১৯৫০-১৯৮৯ সালে স্নায়ুযুদ্ধ যুগে ন্যাটোকে টেক্কা দিতে ওয়ারশ চুক্তি করে সোভিয়েত ইউনিয়ন। ইউরোপ রূপ নেয় পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার কেন্দ্রে। একে অপরকে ঠেকাতে সামরিক মহড়া ও গুপ্তচরবৃত্তি চললেও, সংঘাতে জড়ায়নি কেউই। 

নব্বইয়ের দশকে স্নায়ুযুদ্ধের পর ১৯৯১ সালে ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন। ফলে বিলুপ্ত হয় ওয়ারশ চুক্তি। প্রয়োজনীয়তা ফুরায় ন্যাটোর। কিন্তু সংযত হওয়ার বদলে আরও সক্রিয় হয়ে ওঠে এই সামরিক জোট। 

ন্যাটোর প্রথম সরাসরি হস্তক্ষেপ ১৯৯৫ সালে বসনিয়া যুদ্ধে। কসোভো যুদ্ধেও ১৯৯৯ সালে হামলা চালায় এই জোট। নাইন-ইলেভেন হামলার পরই প্রথমবার আর্টিকেল ফাইভ সক্রিয় করে ন্যাটো। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তানে চলে দীর্ঘ অভিযান। 

২০১১ সালে লিবিয়ায় গাদ্দাফি সরকারের বিরুদ্ধে আর বিদ্রোহীদের সহায়তায় ব্যাপক হামলা চালায় ন্যাটো। এ কারণেই গৃহযুদ্ধ আর বিশৃঙ্খলায় বিপর্যস্ত লিবিয়া। 

২০১৪ সালে ক্রিমিয়া দখল করে রাশিয়া। এরপর আবারও মস্কোবিরোধী হয়ে ওঠে ন্যাটো। সেনা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বাড়ায় পূর্ব ইউরোপে। আর ন্যাটোতে যোগদানের ইচ্ছা পোষণ এবং পশ্চিমা উস্কানিতেই ২০২২ সালে ইউক্রেনে শুরু হয় রুশ বিশেষ সামরিক অভিযান। সরাসরি যুদ্ধে না গেলেও, কিয়েভকে অস্ত্র, প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে ন্যাটো। 

২০২৩ ও ২৪ সালে ফিনল্যান্ড-সুইডেন যোগ দেয়ায় ন্যাটো এখন ৩২ সদস্য দেশের জোট। অভিযোগ রয়েছে, চীনকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এশিয়াতেও প্রভাব বাড়াতে চায় ন্যাটো। সম্প্রতি রাশিয়াকে সতর্ক করেছে পশ্চিমা এই সামরিক জোট। পোল্যান্ড, রোমানিয়া ও এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের জেরে এই সতর্কতা।

আধুনিক যুদ্ধক্ষেত্রে এখন আর কেবল গোলাবারুদ কিংবা কামানের গর্জনে শ্রেষ্ঠত্ব নির্ধারিত হচ্ছে না, বরং আকাশজুড়ে আধিপত্য বিস্তার করছে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ড্রোন ও রোবট। ইউক্রেন যুদ্ধের শুরু থেকে...
ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের দীর্ঘদিনের কঠোর অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জার্মানি, ফ্রান্স ও ইতালির নেতাদের সাম্প্রতিক বক্তব্যে রাশিয়ার সঙ্গে সমঝোতার সুর উঠে আসছে। এই...
গ্রিনল্যান্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য হুমকি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে নতুন করে টানাপোড়েনে ফেলেছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে পাশে রাখার চেষ্টার মধ্যেই ন্যাটো ও ইউরোপীয়...
রাশিয়া-ইউক্রেন ইস্যুতে আলোচনার সময় নিজেকে ‘পিসমেকার-ইন-চিফ’ বা তথাকথিত ‘প্রধান শান্তিদূত’ হিসেবে উপস্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই আলোচনা চলাকালে দুটি বড় কৃতিত্বের দাবি করেন...
ভারতে এই প্রথম ডেঙ্গু রোগের চিকিৎসায় কোনো টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকাটি বাজারজাতকরণের আনুষ্ঠানিক অনুমতি...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপের ফাইনাল শেষে এবার বড় রহস্যের জন্ম দিয়েছে লিওনেল মেসির দেওয়া একটি সংক্ষিপ্ত বক্তব্য। বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে মেসির দেওয়া সেই সংক্ষিপ্ত বক্তব্য এখন সামাজিক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর