রাশিয়া নিয়ে ইউরোপের সুর কি নরম হচ্ছে?

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম

ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের দীর্ঘদিনের কঠোর অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জার্মানি, ফ্রান্স ও ইতালির নেতাদের সাম্প্রতিক বক্তব্যে রাশিয়ার সঙ্গে সমঝোতার সুর উঠে আসছে। এই নরম অবস্থান কি নীতিগত পরিবর্তন, নাকি অভ্যন্তরীণ রাজনীতি ও বৈশ্বিক চাপের ফল—তা নিয়ে চলছে নানা আলোচনা।

ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে একজোট ছিল জার্মানি, ফ্রান্স ও ইতালি। একের পর এক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ আর ইউক্রেনকে সমর্থনের নীতিতে অটল ছিলেন তিন দেশের নেতা। তবে সম্প্রতি সেই অবস্থানে পরিবর্তনের আভাস মিলছে।

রাশিয়ার সঙ্গে সম্পর্কের ভারসাম্য বা ‘ব্যালেন্স’ তৈরির কথা বলেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ। একই সুরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলছেন, রাশিয়ার সঙ্গে কথা না বলার নীতি বোকামি। এমনকি মেলোনি ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে রাশিয়ার জন্য একজন বিশেষ দূত নিয়োগের প্রস্তাবও দিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই ধরনের বক্তব্যকে ‘অস্বাভাবিক’ বলছেন বিশ্লেষকরা। কারণ, গত এক দশক ধরে জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের নীতি ছিল রাশিয়ার প্রতি অত্যন্ত কঠোর।

তাহলে এই পরিবর্তন কি নীতিগত, নাকি রাজনৈতিক কৌশল?

বিশ্লেষকদের মতে, রাশিয়ার বিরোধী নীতি ও ইউক্রেনের প্রতি অন্ধ সমর্থনে বিরক্ত জার্মানির একটি বড় অংশের ভোটার। এর প্রভাবে দেশটিতে জনপ্রিয় হয়ে উঠছে ডানপন্থী দল এএফডি, যা চ্যান্সেলর মার্জের দল সিডিইউর জন্য বড় রাজনৈতিক হুমকি।

এ ছাড়া ইউরোপজুড়ে অর্থনৈতিক সংকট, জ্বালানি সমস্যা ও ইউক্রেন যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রভাব সাধারণ মানুষের অসন্তোষ বাড়াচ্ছে। অন্যদিকে ওয়াশিংটন এখন ইউক্রেন যুদ্ধকে ‘ইউরোপের সমস্যা’ হিসেবে দেখছে। নতুন মার্কিন নিরাপত্তা নীতি, বিভিন্ন দেশের ওপর শুল্কারোপ, ভেনেজুয়েলা ইস্যু ও গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ককে ট্রাম্প প্রশাসনের হুমকির ফলে ইউরোপীয় নেতারা নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন। অনেকের ধারণা, বর্তমানে ইউরোপের জন্য মস্কো নয়, বরং ওয়াশিংটনের অস্থির কূটনীতিই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তবে বিশ্লেষকরা মনে করেন, সুর নরম হলেও এখনই ইউরোপের রাশিয়া নীতিতে আমূল পরিবর্তন আসবে—এমনটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি এখন আর শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নেই? কারণ, একের পর এক যেভাবে রাশিয়া, চীন আর ইরান একই লাইনে দাঁড়াতে শুরু করেছে, তাতে আন্তর্জাতিক মহলে উঠছে বড় প্রশ্ন—আমেরিকার...
ইউক্রেনসহ বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ–সংঘাত নতুন এক বিশ্বব্যবস্থার ইঙ্গিত। যা ভেঙে দিতে চায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা আধিপত্য। রুশ সংবাদমাধ্যম আরটির বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এ তথ্য এসেছে।...
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর দেশের পারমাণবিক অস্ত্রসম্বলিত মিসাইলের পরীক্ষানিরীক্ষার ঘোষণা দিয়েছেন। তাঁর দেখাদেখি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আমেরিকার পারমাণবিক অস্ত্রের...
পশ্চিমা সামরিক জোট ন্যাটো নিয়ে ফের বিতর্ক উঠেছে। রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনা, ইউক্রেন যুদ্ধ এবং এশিয়া পর্যন্ত প্রভাব বিস্তার– সব মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নর্থ আটলান্টিকের এই সামরিক জোট।
সুফল পেয়ে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ক্যামেরা বাড়ানোর পরিকল্পনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যান চলাচলের চারটি অপরাধ নিয়ন্ত্রণে সাফল্য দাবি করে, সড়কে আরও দুটি অপরাধ...
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টি-সিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
এক বছর আগে মাইলস্টোন স্কুলের যে ভবনটিতে বিমান বাহিনীর প্রশিক্ষন বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানি ঘটে সেই ভবনটির কিছু নির্মাণক্রুটি ছিল। আর পাইলটের উড্ডয়ন ত্রুটি ও তাঁর তদারকি কর্মকর্তার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর