দেশি প্রযুক্তিতেই ভূপাতিত মার্কিন ড্রোন: ইরান

আপডেট : ৩০ মে ২০২৬, ০৪:৪৫ পিএম

হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটি বলছে, দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি সামরিক সক্ষমতার পাশাপাশি একটি কৌশলগত বার্তাও। এমনকি যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার লড়াই এখন প্রযুক্তি, খরচ এবং টিকে থাকার কৌশলের লড়াইয়ে পরিণত হচ্ছে বলে মত বিশ্লেষকদের।

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার উত্তেজনার মধ্যেই সামনে এসেছে তেহরানের নতুন দাবি। দেশটি বলছে, তারা যুক্তরাষ্ট্রের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করেছে। তবে সেটি কোনো পুরোনো প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বরং ব্যবহার হয়েছে দেশীয় প্রযুক্তির।

ইরানি কর্তৃপক্ষের দাবি, কেশম দ্বীপের কাছে এমকিউ-নাইন রিপার ড্রোনটি ভূপাতিত করা হয় ‘আরাশ-ই কামাঙ্গির’ নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে। যা প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে ব্যবহারের দাবি করা হচ্ছে। আর একে ইরানের সামরিক সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

তবে এই ঘটনার জোরালো কোনো প্রমাণ না মেলায় বিশ্লেষণ হয়ে উঠছে আরও জটিল। কারণ, এই ঘটনা শুধু একটি ড্রোন ভূপাতিতের দাবি নয়, বরং এমন একটি এলাকায় ঘটেছে, যেখানে সামুদ্রিক বাণিজ্য নিয়ন্ত্রণের সক্ষমতাই কৌশলগত শক্তি হিসেবে বিবেচিত হয়।

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সামরিক উপস্থিতি বাড়ানো মানে শুধু প্রতিরক্ষা নয়, বরং রাজনৈতিক বার্তাও পাঠানো। বিশ্লেষকদের মতে, ইরানের জন্য এই ধরনের কম খরচের প্রতিরক্ষা ব্যবস্থা আসলে প্রযুক্তিগত সমতার চেয়ে বেশি টিকে থাকার কৌশল।

বড় রাডার বা স্থির সিস্টেম ধ্বংস করা সম্ভব হলেও, ছোট ও দ্রুত স্থানান্তরযোগ্য ইউনিটগুলোকে পুরোপুরি নিষ্ক্রিয় করা অনেক বেশি কঠিন। এই কারণেই ড্রোনের মতো ধীরগতির কিন্তু গুরুত্বপূর্ণ নজরদারি প্ল্যাটফর্ম এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ লক্ষ্য হয়ে উঠছে।

সব মিলিয়ে, এই ঘটনা এখন শুধু আর একটি সামরিক দাবির মধ্যেই সীমাবদ্ধ নেই। বরং এটি ইঙ্গিত দিচ্ছে, হরমুজ প্রণালিতে লড়াই এখন সরাসরি যুদ্ধের বাইরে গিয়ে প্রযুক্তি, খরচ এবং টিকে থাকার কৌশলের লড়াইয়ে পরিণত হচ্ছে।

ইরানে আবার হামলা হলে বদলে যেতে পারে পুরো যুদ্ধের হিসাব! কারণ, এবার শুধু পাল্টা হামলার হুমকি নয়—ইরান বলছে, এবার এমন অস্ত্র ব্যবহার করা হবে, যা এখনো প্রকাশ্যেই আনা হয়নি। ইরানের বিপ্লবী গার্ডের...
মধ্যপ্রাচ্যের জলপথে যুদ্ধের দামামা বাজলে, তার সরাসরি আঁচ লাগে আমাদের দেশের সাধারণ মানুষের রান্নাঘর থেকে শুরু করে কারখানার চাকায়। ঠিক এমনটাই ঘটতে চলেছে। হরমুজ প্রণালির পর এবার বৈশ্বিক জ্বালানি...
বঙ্গোপসাগরের ছোট্ট এক দ্বীপাঞ্চল মহেশখালী। এত দিন যেখানে ছিল মার্কিন কোম্পানির একচ্ছত্র আধিপত্য, সেখানে এবার ভাগ বসাতে ছক কষছে পুতিনের দেশ রাশিয়া। আমেরিকা, রাশিয়া আর মাঝে চীন—বিশ্বের তিন পরাশক্তি...
একটা সকাল। চারটি বিমান। কয়েক ঘণ্টায় বদলে গেল পুরো পৃথিবী। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর। নিউইয়র্কের আকাশে একটি বিমান আঘাত করল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় বিমান আছড়ে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর