ইরান যুদ্ধ থেকে আমেরিকা কী পেল?

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৬:৩১ পিএম

তিন মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের পর শান্তি চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধের শুরুতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস, পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক প্রভাব কমানোর লক্ষ্য নিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে এসব লক্ষ্য কতটা অর্জন করতে পেরেছে ওয়াশিংটন, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত সমঝোতা ঘিরে বিশ্বজুড়ে আলোচনা চলছে। তবে এ আলোচনা ছাপিয়ে সামনে আসছে ট্রাম্প প্রশাসনের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব।

যুদ্ধ শুরুর আগে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার ছিল ইরানের হাতে। যুক্তরাষ্ট্রের দাবি, সংঘাতে ইরানের প্রায় দুই-তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, তেহরান এখনো ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তাদের আঞ্চলিক মিত্রদের লক্ষ্য করে হামলার সক্ষমতা ধরে রেখেছে। যুদ্ধের শেষ পর্যায়েও কুয়েত, বাহরাইন ও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ তারই প্রমাণ।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরানের ১৬১টি নৌযান ধ্বংস করা হয়েছে এবং ৮২ শতাংশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে। অথচ এরপরও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত করার সক্ষমতা বজায় রেখেছে তেহরান। এমনকি গেল সপ্তাহে হরমুজের আশপাশেই একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করে আইআরজিসি।

ট্রাম্পের প্রধান লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তবে মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন বলছে, দেশটির পারমাণবিক সক্ষমতায় বড় কোনো পরিবর্তন আসেনি। এক বছরের কম সময়ে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা এখনো ইরানের রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

যুদ্ধের শুরুতে ইরানের রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তনের কথাও বলেছিলেন ট্রাম্প। অথচ আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ অনেক নেতার হত্যাকাণ্ডেও টলেনি তেহরানের শাসনব্যবস্থা।

আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর ক্ষেত্রে মিশ্র চিত্র। হামাস, হিজবুল্লাহসহ ইরানপন্থী গোষ্ঠীগুলো দুর্বল হয়েছে এবং তাদের নেতৃত্ব ও অবকাঠামোর ক্ষতি হয়েছে। তবে তাদের প্রতি সমর্থন থেকে একচুল সরেনি তেহরান।

সব মিলিয়ে, এ যুদ্ধ ইরানের সামরিক সক্ষমতাকে কিছুটা দুর্বল করলেও পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এখনো অমীমাংসিত। ফলে ট্রাম্প প্রশাসন তাৎক্ষণিক সাফল্যের দাবি করলেও দীর্ঘমেয়াদে ফল কী হবে, তা ঠিক হবে আলোচনার টেবিলে।

ইরানে আবার হামলা হলে বদলে যেতে পারে পুরো যুদ্ধের হিসাব! কারণ, এবার শুধু পাল্টা হামলার হুমকি নয়—ইরান বলছে, এবার এমন অস্ত্র ব্যবহার করা হবে, যা এখনো প্রকাশ্যেই আনা হয়নি। ইরানের বিপ্লবী গার্ডের...
মধ্যপ্রাচ্যের জলপথে যুদ্ধের দামামা বাজলে, তার সরাসরি আঁচ লাগে আমাদের দেশের সাধারণ মানুষের রান্নাঘর থেকে শুরু করে কারখানার চাকায়। ঠিক এমনটাই ঘটতে চলেছে। হরমুজ প্রণালির পর এবার বৈশ্বিক জ্বালানি...
বঙ্গোপসাগরের ছোট্ট এক দ্বীপাঞ্চল মহেশখালী। এত দিন যেখানে ছিল মার্কিন কোম্পানির একচ্ছত্র আধিপত্য, সেখানে এবার ভাগ বসাতে ছক কষছে পুতিনের দেশ রাশিয়া। আমেরিকা, রাশিয়া আর মাঝে চীন—বিশ্বের তিন পরাশক্তি...
একটা সকাল। চারটি বিমান। কয়েক ঘণ্টায় বদলে গেল পুরো পৃথিবী। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর। নিউইয়র্কের আকাশে একটি বিমান আঘাত করল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় বিমান আছড়ে...
চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনে ওয়ারেন্টভুক্ত আসামির অবস্থান নিয়ে এবার মুখোমুখি মেয়র ও পুলিশ। পুলিশের দাবি, শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা নগর ভবনে অবস্থান করছেন, এমন নিশ্চিত তথ্যের ভিত্তিতেই সেখানে...
বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতে এসে কিরিল নামে এক জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়ে গেছে। বুধবার বিকেলে নাটোর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
নওগাঁয় হাজি ইসারত আলী চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার ওই চালকলে নিহত ও আহত হওয়ার ঘটনাটি...
বোয়িংয়ের পর ১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হয়। ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার...
লোডিং...

এলাকার খবর