আবহাওয়ার সঠিক পূর্বাভাসের পথে বাধা কোথায়?

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম

ঘূর্ণিঝড় আসছে কি না, কখন নামবে ভারী বৃষ্টি, কিংবা কোথায় হতে পারে আকস্মিক বজ্রপাত বা বন্যা—এসবের আগাম তথ্য মানুষের জীবন ও সম্পদ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এমনিতেই একটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। কিন্তু প্রশ্ন হলো—প্রকৃতির এই দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির মাঝেও আবহাওয়ার সঠিক পূর্বাভাসের পথে বর্তমানে সবচেয়ে বড় বাধাগুলো কোথায়? আজকের আমরা দেখব, আধুনিক প্রযুক্তির যুগে দাঁড়িয়েও কেন আমাদের আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা মারাত্মক সংকটের মুখে পড়েছে?

৫ ডপলার রাডারের ৩টিই অচল

আধুনিক আবহাওয়া পূর্বাভাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো ডপলার রাডার। অথচ অবাক করা বিষয় হলো—বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ৫টি রাডারের মধ্যে বর্তমানে ৩টিই সম্পূর্ণ অচল। কক্সবাজার, খেপুপাড়া ও মৌলভীবাজারের রাডার দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে। চালু আছে কেবল গাজীপুর ও রংপুরের দুটি রাডার। বিশেষ করে কক্সবাজার ও খেপুপাড়ার রাডার অকার্যকর থাকায় গভীর সমুদ্রের আবহাওয়ার তথ্য সরাসরি পাওয়ার ক্ষেত্রে মারাত্মক সীমাবদ্ধতা তৈরি হয়েছে। গবেষকরা বারবার বললেও দক্ষিণ-পূর্বাঞ্চলে নতুন রাডার স্থাপন বা পুরনো রাডার সচল করার গতি অত্যন্ত মন্থর।

পূর্বাভাস আসলে কীভাবে দেওয়া হয়?

অবশ্য শুধু রাডারের ওপর নির্ভর করেই আবহাওয়া অধিদপ্তর বসে থাকে না। দেশের ২৭৫টি স্বয়ংক্রিয় পর্যবেক্ষণ কেন্দ্র থেকে তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত ও সূর্যকিরণের তথ্য সংগ্রহ করে একটি কেন্দ্রীয় ডেটা সেন্টারে বিশ্লেষণ করা হয়।

ঊর্ধ্বাকাশে বাতাসের গতিবিধি জানতে দিনে দুইবার পাইলট বেলুনও ছাড়া হয়। এর সঙ্গে যুক্ত হয় জাপান, কোরিয়া ও চীনের স্যাটেলাইট ইমেজ এবং আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের গাণিতিক মডেল। এসবকিছুর সমন্বয়েই মূলত ৫ দিনের পূর্বাভাস ও আউটলুক দেওয়া হয়। কিন্তু এত সব প্রযুক্তি থাকার পরও মাঝপথে বড় দেওয়াল হয়ে দাঁড়িয়েছে অবকাঠামো ও জনবলের অভাব।

দুর্বল পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণ সংকট

দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার আরও নির্ভুল পূর্বাভাস দিতে হলে পর্যবেক্ষণ ব্যবস্থা উপজেলা পর্যায় পর্যন্ত ছড়িয়ে দেওয়া জরুরি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, দুর্যোগপ্রবণ সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, সিলেট ও তিন পার্বত্য জেলার অনেক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছে। অনেক কেন্দ্রের অবকাঠামোর অবস্থাও অত্যন্ত শোচনীয়। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে প্রান্তিক এই কেন্দ্রগুলোর ডেটা অনেক সময়ই নিখুঁতভাবে পাওয়া যায় না।

১,৩০০ পদের বিপরীতে কর্মরত মাত্র ৭০০

আর এসবের পেছনের সবচেয়ে বড় এবং গভীর সমস্যা হলো—তীব্র জনবল সংকট। আবহাওয়া অধিদপ্তরে অনুমোদিত ১ হাজার ৩০০ পদের বিপরীতে বর্তমানে মাঠে কাজ করছেন মাত্র ৭০০ কর্মকর্তা-কর্মচারী। অর্থাৎ, আধুনিক প্রযুক্তি বা বিপুল পরিমাণ ডেটা সোর্স থাকলেও তা সঠিকভাবে পরিচালনা, পর্যবেক্ষণ, দ্রুত বিশ্লেষণ এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য পর্যাপ্ত প্রশিক্ষিত জনবল নেই। বিশেষজ্ঞরা বারবার বলছেন—শুধু নতুন যন্ত্রপাতি বসালেই নির্ভুল পূর্বাভাস নিশ্চিত হবে না, এর জন্য প্রয়োজন দক্ষ আবহাওয়াবিদ ও পর্যাপ্ত জনবল।

সমাধান কোন পথে?

বিশেষজ্ঞদের পরিষ্কার কথা—দুর্যোগ থেকে দেশের মানুষকে রক্ষা করতে হলে দ্রুত অচল রাডারগুলো সচল করতে হবে, নতুন রাডার স্থাপন বাড়াতে হবে, উপজেলা পর্যায় পর্যন্ত পর্যবেক্ষণ নেটওয়ার্ক শক্তিশালী করতে হবে এবং অবশ্যই প্রশিক্ষিত জনবলের ঘাটতি দূর করতে হবে। কারণ, বাংলাদেশের মতো ভৌগোলিক অবস্থানে দাঁড়িয়ে আবহাওয়ার পূর্বাভাস শুধু দৈনিক খবরের কাগজ পড়ার বিষয় নয়; সঠিক ও সময়মতো পাওয়া একটি পূর্বাভাসই বাঁচাতে পারে হাজার হাজার মানুষের প্রাণ!

বন্যা বলতেই আমাদের চোখে ভেসে ওঠে পানিবন্দী সমতল ভূমি। কিন্তু চিন্তা করে দেখুন তো—সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে থাকা পাহাড়ি এলাকায় যখন বন্যার পানি ঘরে ঢুকে পড়ে, তখন পরিস্থিতি কতটা ভয়াবহ হয়? দেশের...
বাংলাদেশে এখন একটাই আলোচনা—গরম। দিনে বাইরে বের হওয়া যেমন কঠিন, রাতে ঘরে শান্তিতে ঘুমানোও যেন দায়। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান, সবখানেই এখন আলোচনার বিষয় একটাই—গরম আর কত বাড়বে? এই...
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র
ভারত ফারাক্কা বাঁধ খুলে দিলেও উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যার কোনো ঝুঁকি নেই। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সতর্ক সীমায় বইছে চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পাংখা পয়েন্টের পানি। তবে সংস্থাটি জানিয়েছে,...
হবিগঞ্জের নবীগঞ্জে জুবা আক্তার নামে এক কিশোরীকে হাত-পা বেঁধে গলা কেটে ও শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া...
দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণনির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার বঙ্গভবনে বাংলাদেশ পূজা...
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘বাক–স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইয়েলো জার্নালিজম (হলুদ সাংবাদিকতা) এবং সামাজিক...
লোডিং...

এলাকার খবর