নদীতে ডুবে স্কুলছাত্র, খালে মৃত্যু মাদরাসাছাত্রের

আপডেট : ১৬ মে ২০২৫, ০৭:১৮ পিএম

পটুয়াখালীর লোহালিয়া নদীতে ডুবে রাহুল সমাদ্দার (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। অন্যদিকে নেত্রকোণায় খালে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু হয়েছে হাবিবুর রহমান হাবিব (১০) নামের এক মাদরাসাছাত্রের। শুক্রবার সকালে এই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।

পটুয়াখালী: পটুয়াখালী শহর সংলগ্ন লাউকাঠি ইউনিয়নের গোডাউন সংলগ্ন লোহালিয়া নদীতে ডুবে স্কুলছাত্র রাহুল সমাদ্দারের মৃত্যু হয়। আজ সকাল ১০টার দিকে মৃত্যু হয় তার।

রাহুল রাংগাবালীর চরকাজল গ্রামের বাসিন্দা এবং লাউকাঠি শহীদ স্মৃতি বিদ্যানিকেতন হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। পড়াশোনার সুবাদে সে লাউকাঠির চন্দ্রবাড়িতে পিসা গোপাল চন্দ্র ও পিসি অঞ্জু চন্দ্রের কাছে থাকত।

জানা গেছে, সকালে গোসল করতে গিয়ে রাহুল নদীতে পড়ে যায়। সাঁতার না জানায় দ্রুত পানিতে ডুবে যায় সে। স্থানীয়দের চেষ্টায় উদ্ধার সম্ভব না হওয়ায় খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডকে। পরে পটুয়াখালী নদী ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডুবুরি লিডার মজিবুর রহমান।

স্থানীয় মেম্বার চন্দন দত্ত বলেন, ‘রাহুল সাধারণত নদীতে যেত না। সে সাঁতার জানে না– এটা পরিবারসহ এলাকাবাসী জানত।’

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলিয়াস বাচ্চু বলেন, ‘সাঁতার না জানার কারণে একটি তাজা প্রাণ হারিয়ে গেল। এ মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। সবার উচিত সন্তানদের সাঁতার শেখানোর প্রতি গুরুত্ব দেওয়া।’

নেত্রকোণা: নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের আতকাপাড়া টাঙ্গাইল নামক খালে আজ সকাল সাড়ে ১০টার দিকে ডুবে মৃত্যু হয় মাদরাসাছাত্র হাবিবুর রহমান হাবিবের। সে উপজেলার আতকাপাড়া গ্রামের আব্দুল জব্বার মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার ছাত্র ছিল।

শিশু হাবিবের বাবা আব্দুল জব্বার বলেন, ‘সকালে নাস্তা শেষে প্রতিদিনের মতো মাদরাসায় যায় হাবিব। পরে বন্ধুদের সাথে খালে গোসল করতে নামে। একপর্যায়ে হাবিব ডুবে যায়। সাথে থাকা এক বন্ধু চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে গিয়ে  তাকে পানি থেকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ‘শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী দুর্গাপুর সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ 

নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
ক্ষিণখানের মোল্লারটেক দোবাদিয়া এলাকায় শিশির তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে বের হয়। মোটরসাইকেলটি চালানোর সময় পেছন থেকে একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা সেটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার কারণে...
আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এরপর তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বাড়িতে বসবাস করলেও চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িটি...
ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের নির্মাণাধীন একটি ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
ইরানের খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার। তবে এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
অবশেষে লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে ১৬ বছর পর আরেকবার বিশ্বজয়ের খুব কাছে চলে গিয়েছে ব্রাজিল। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে একমাত্র বাধা এখন আর্জেন্টিনা। নিউজার্সির মেটলাইফে আজ রাত ১টায় সেই...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
লোডিং...

এলাকার খবর