আমন মৌসুমের শুরুতেই চাহিদা মতো সার পাচ্ছেন না কৃষক 

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৮ পিএম

আমন মৌসুমের শুরুতেই চাহিদা মতো মিলছে না সার। কৃষকদের অভিযোগ, ডিলারদের মজুত ও সিন্ডিকেটের কারণে তৈরি হয়েছে কৃত্রিম সংকট। এতে বেশি দাম দিয়েও পর্যাপ্ত সার না পেয়ে আমনের উৎপাদন নিয়ে শঙ্কায় কৃষক। তবে, কৃষি বিভাগের দাবি সারের কোনো সংকট নেই। 
 
শুরু হয়েছে আমন ধানের মৌসুম। জমি প্রস্তুত ও চারা রোপণে ব্যস্ত কুষ্টিয়ার কৃষকেরা। তবে এরই মাঝে দেখা দিয়েছে সার সংকট। কেজিতে ৫ থেকে ৭ টাকা বেশি দামে সার বিক্রি করছেন ডিলাররা।

কৃত্রিম সংকট বা সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করে ডিলারদের দাবি, সরকার নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সার।

চুয়াডাঙ্গায় সরকারি দামে চাহিদামতো সার না পাওয়ার অভিযোগ কৃষকদের। তাদের দাবি, বেশি দাম দিলেই মিলছে সার। 

চুয়াডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, ‘সারের কোনো সংকট নেই। বেশি দামে সার বিক্রি করলে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হচ্ছে।’

ভরা মৌসুমে সরকারি দামে পর্যাপ্ত সার না পেয়ে বিপাকে ঠাকুরগাঁওয়ের কৃষক। সার কিনতে বস্তাপ্রতি ২০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত অতিরিক্ত গুনতে হচ্ছে।

সারের সংকটে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি লোকসানের শঙ্কায় কৃষক।

কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে মরিচের ক্ষেতে। গাছের গোড়ায় পানি জমার কারণে মরে গেছে বেশিরভাগ গাছ। অসময়ে ফসল নষ্ট হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। এতে উৎপাদন ঘাটতি আর সরবরাহ সংকটে...
সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
বন্যায় ৪৩ জেলায় প্রায় ১ লাখ ১৫ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে সাড়ে ৬২ হাজার হেক্টর জমির আউশ ও আমনের বীজতলা প্লাবিত হয়েছে। নষ্ট হয়েছে সবজির ক্ষেতও। আর মৎস্য খাতে ক্ষতি প্রায় ৪০০ কোটি...
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ গাজী সালাহউদ্দিন (৮১) মারা গেছেন। কানাডার অন্টারিও শহরের সেন্টেনারি হাসপাতালে স্থানীয় সময় সোমবার দুপুরে মারা যান তিনি।
ফরিদপুরে সামেলা আক্তার নামে এক নারীকে কুপিয়ে ও মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে রাহিম শেখের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে।
আমিরাতে ৫ হাজার বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে, এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, এখন পর্যন্ত ৬২৬ জনের ভিসা বাতিল হয়েছে এবং ৪১৭ জনের ভিসা নবায়নের কাজ চলছে।...
আগের নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টে নতুন করে ২৬৫ জন আইন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে তাঁদের নিয়োগ দেওয়া হয়। আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়ের এক...
নাটোরে চলনবিল ও হালতিবিলসহ বিভিন্ন নদ-নদীতে মা মাছ ও মাছের পোনা নিধনের সাথে চলছে জীববৈচিত্র্য ধ্বংসের মহোৎসব। প্রকাশ্যে নিষিদ্ধ চায়না দুয়ারি জালসহ বিভিন্নভাবে ধ্বংস করা হচ্ছে এসব মাছ। এতে একদিকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর