যশোর পৌরসভায় কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ব্যানার-প্ল্যাকার্ডে ক্ষোভ এলাকাবাসীর 

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

নিয়মিত পৌরকর ও ভ্যাট পরিশোধ করেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ব্যতিক্রমী প্রতিবাদে নেমেছেন যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। ভাঙাচোরা রাস্তা, সড়কবাতির অভাব ও ড্রেনেজ ব্যবস্থার অনিয়ম নিয়ে অতিষ্ট ব্যানার-প্ল্যাকার্ড টাঙিয়ে ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী। স্থানীয় কয়েকজন তরুণের এই উদ্যোগ রূপ নিয়েছে সামাজিক আন্দোলনে। 

যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সিটি কলেজপাড়া এলাকার প্রতিটি অলিগলিতে ঝুলছে নানা ব্যানার ও প্ল্যাকার্ড। সেগুলোতে লেখা—‘হ্যালো, আমি ভাঙাচোরা রাস্তা, লাইট, ড্রেন ও ডাস্টবিনবিহীন ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলছি’। কিংবা ‘আমরা কর ও ভোট দেই, তবুও কেন অবহেলিত?’। যেখানে ফুটে উঠেছে দীর্ঘদিন ধরে নাগরিক সুবিধাবঞ্চিত মানুষের এসব আকুতি। 

এলাকাবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই এলাকাজুড়ে তৈরি হয় জলাবদ্ধতা। এর ওপর সড়কবাতির অভাব আর বর্জ্য নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত বাড়ছে নিরাপত্তা ঝুঁকি ও দুর্ভোগ।

পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় অতিষ্ট হয়ে স্থানীয় তরুণরা জোরদার করেছেন এই প্রচার ও সামাজিক আন্দোলন।

সামাজিক প্রতিবাদ আন্দোলনের উদ্যোক্তা সদস্য মো. আমিনুল ইসলাম বলেন, ‘পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় আমরা অতিষ্ট। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে আমরা প্রতিবাদে নেমেছি।’

দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে পৌর কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপের অপেক্ষায় ১ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ।

যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
যশোরের মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
যশোরের কেশবপুরে ককটেল বিস্ফোরণে জুয়েল রানা নামে এক যুবক আহত হয়েছেন। শনিবার দুপুরে পৌরসভার মধকূল নাথপাড়া মোড় এলাকায় বিস্ফোরণ হয়। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বিষয়টি নিশ্চিত...
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর ও চাঁপাইনবাবগঞ্জের স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আজ শনিবার সকাল থেকে এই দুই...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ...
রাজধানীর মোহাম্মদপুরে দুটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। বুধবার শুল্ক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর ও ঢাকার দুটি প্রিভেন্টিভ টিম...
শিল্পে ব্যবহৃত সৌরবিদ্যুৎ বা সোলারের প্রায় সব ধরনের যন্ত্রপাতি আগামী ৬ মাস এক শতাংশ শুল্কে আমদানি করা যাবে। নবায়নযোগ্য জ্বালানি খাতকে উৎসাহিত করতে এ সুবিধা দিয়েছে সরকার। 
দুই কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল ১০০টি ঘর। উদ্দেশ্য ছিল ভূমিহীন ও গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করা। কিন্তু নির্মাণের কয়েক বছর পরও নীলফামারীর ডিমলার সেই আশ্রয়ণ প্রকল্পের ৯০টি ঘরই...
লোডিং...

এলাকার খবর