রাজধানীতে লোকাল বাসে ভাড়া আদায়ে সরকারের নির্দেশনা উপেক্ষিত

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম

সরকার ভাড়া নির্দিষ্ট করে দিলেও রাজধানীর লোকাল বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। অভ্যন্তরীণ রুটে ৫ থেকে ১৫ টাকা বাড়তি নেওয়ার অভিযোগ তাদের। তবে, দূরপাল্লার বাসে এখনও আগের ভাড়াই নেওয়া হচ্ছে। 

বিআরটিএ নতুন ভাড়ার তালিকা দিলে সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হবে, বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। 

জ্বালানি তেলের দাম বাড়ার পর মঙ্গলবার ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ১৭ পয়সা বাড়ায় সরকার। 

নতুন ভাড়া চালুর পর প্রথম দিন বুধবার, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান নিত্যযাত্রীরা। রাজধানীর লোকাল বাসে সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি নেওয়ার অভিযোগ তাদের। বলছেন, তেলের দাম বাড়ানোর পর থেকেই বিভিন্ন রুটের বাসে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। 

এক যাত্রী বলেন,‘আমরা তো কোনো ব্যবসা করি না। আমরা চাকরি করি। আমাদের যেটা ইনকাম আছে সেটাই। ইনকাম তো আর বাড়ে নাই।’

আরেক যাত্রী বলেন, ‘রেগুলার ভাড়া ২০ টাকার জায়গায় অলরেডি তারা ৫ টাকা অতিরিক্ত নেওয়া শুরু করে দিয়েছে। গতকাল থেকেই সেটা আমি দেখেছি।’

দূরপাল্লার বাসের মালিক-শ্রমিকরা বলছেন, বিআরটিএ থেকে নতুন ভাড়ার তালিকা না পাওয়ায় আগের ভাড়াই নিচ্ছেন তারা। নতুন তালিকা পেলে নতুন ভাড়া নেওয়া হবে। 

মহাখালী বাস টার্মিনালে একটি পরিবহনের কাউন্টার ম্যানেজার বলেন, ‘আমাদের কাছে নতুন কোনো নির্দেশনা এখনো আসে নাই। বিআরটিএ থেকে চার্ট এলে আমাদের মালিক সমিতি জানাবে, বাস ভাড়া বাড়াবে কি না।’

একটি পরিবহনের মালিক বলেন, ‘ভাড়া এখনো বাড়াইনি। বিআরটিএর অনুমোদন বা চার্ট আসবে। চার্ট আসার পরে ভাড়া বাড়াব।’

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাড়তি বাস ভাড়ার কারণে জীবনযাত্রার ব্যয় বাড়বে, বলছে সাধারণ মানুষ। 

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যেই জ্বালানি ও বাস ভাড়া বৃদ্ধি ভোগান্তি আরও বাড়াবে, বলছেন সাধারণ মানুষ। 

রাজধানীর বাড্ডার আফতাবনগরে একটি নির্মাণাধীন ভবনে স্যানিটারি কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে নিহাম (১৫) নামের এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা হয়।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। রোববার রাতে রাজধানীর শেরেবাংলানগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের...
রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে প্রমোত সরকার (৬০) নামের একব্যক্তি নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা হয়। পরে গুরুতর আহত অবস্থায়...
রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিরোধের জেরে একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ইমন (২৫) নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে এবং চারজন দগ্ধ হয়েছেন।
এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সাড়ে আট বছরে কোনো ধরনের বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে ৮ হাজার ৫৪২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের এক তদন্ত প্রতিবেদনে এমন...
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, ‘বাংলাদেশের মানুষকে দক্ষ করে গড়ে তোলার মধ্য দিয়ে জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে চাই। বর্তমান সরকারের লক্ষ্য...
গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রাক চাপায় অটোরিকশা আরোহী তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৪৫০ আসনের ৪ ভাগের ৩ ভাগ আসনেই জয় পেয়েছে পুতিনের দল, আর তারপরই মস্কো থেকে খবর এল, ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্তই সঠিক। আর ভোট দিয়েই এই সিদ্ধান্তে সায় দিয়েছে রাশিয়ার সাধারণ মানুষ। কিন্তু...
লোডিং...

এলাকার খবর