ছাত্রীনিবাস থেকে কলেজশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৪:৩৭ পিএম

পটুয়াখালীতে একটি কলেজের ছাত্রীনিবাস থেকে রিয়ামনি আক্তার মিলা নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীকে স্ত্রী দাবি করা এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ রোববার সকাল ৯টার দিকে পটুয়াখালী মহিলা কলেজের ছাত্রীনিবাসের একটি কক্ষ থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রিয়ামনি দশমিনা উপজেলার সদর ইউনিয়নের মো. মনিরুল ইসলামের মেয়ে। তিনি ওই কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

মিলার সহপাঠী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে কলেজের ছাত্রীনিবাসে আসেন রিয়ামনি। সকাল সাড়ে ৯টার দিকে তাঁর সহপাঠী রুমমেটরা নাস্তা খেতে যান। সহপাঠীদের দাবি, এই সুযোগে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন মিলা। বিষয়টি টের পেয়ে সহপাঠীরা দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

এদিকে, রিয়ামনির মৃত্যুর খবর পেয়ে দুপুর ১২টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মো. আবু নাহিয়ান অর্পন নামে এক যুবক গিয়ে নিজেকে মিলার স্বামী দাবি করেন। পরে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।  

এ বিষয়ে রিয়ামনির সহপাঠীদের বরাত দিয়ে কলেজের অধ্যক্ষ মুদাচ্ছির বিল্লাহ বলেন, ‘ ঘটনাটি ঘটে সকাল সোয়া ৯টা থেকে সাড়ে ৯টায় মধ্যে ঘটেছে। তার রুমমেটরা নাস্তা খেতে যাওয়ার সুযোগে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মিলার। রুমমেটরা এসে জানালা দিয়ে দেখতে পেয়ে দরজা ভেঙে রিয়ামনিকে উদ্ধার করে।’

কলেজের অধ্যক্ষ আরও বলেন, ‘রিয়াসনি গোল্ডেন জিপিএ পাওয়া একজন মেধাবী শিক্ষার্থী ছিল। সে বিজ্ঞান বিভাগে অধ্যায়নরত ছিল। সে ছাত্রী নিবাসে বসবাস করত।’

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘কলেজশিক্ষার্থীর স্বামী দাবি করা যুবক নাহিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে এই মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত। 
অস্বাভাবিক ভাড়া ও অব্যবস্থাপনার কারণে ভরা মৌসুমেও পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর। ফলে, বিপাকে নৌকার মাঝি, হোটেল মালিকসহ হাজারো মানুষ। পর্যটকদের অভিযোগ, ট্রলার ভাড়া ও খাবারের বাড়তি দাম, অপরিচ্ছন্ন...
দখল-দূষণে অস্তিত্ব সংকটে হবিগঞ্জের শাখা বরাক নদী। প্রতিনিয়ত ফেলা হচ্ছে পৌর এলাকার ময়লা-আবর্জনা। পাশাপাশি প্রশাসনের উদাসীনতায় দুই তীরে অবাধে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোর...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সংসদে আমাদের এনসিপির ছয়জন সদস্যের পাঁচ মিনিটের বক্তব্যের জবাব দিতেই সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট লেগে যায়।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর