রেস্টুরেন্টে খেতে গিয়ে বখাটের হেনস্তা, বাউফলে শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪০ পিএম

পটুয়াখালীর বাউফলে বখাটের হেনস্তার পর ইতি দাস (২০) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে দাশপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ইতি বরিশাল বিএম কলেজের অনার্স প্রথম বর্ষ পড়তেন।

বাবা, মা ও ভাইয়ের সঙ্গে দাশপাড়া এলাকায় থাকতেন ইতি। গতকাল রাতের খাবার খাওয়ার জন্য ডাকা হলে সাড়া না পেয়ে তাঁর মা ইতির কক্ষে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাকে। এ সময় তিনি চিৎকার করলে আশেপাশের লোকজন এসে ইতিকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বাউফল থানার পুলিশ জানায়, ইতি ঘটনার দিন সরস্বতী পুজা উপলক্ষে ঘুরতে বের হয়েছিলেন। দুপুর ১২টার দিকে বন্ধুকে সঙ্গে নিয়ে পাবলিক মাঠ সংলগ্ন একটি রেস্টুরেন্টে যান। রেস্টুরেন্টে তাদেরকে নানাভাবে বিরক্ত করতে থাকে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মহসিন হাওলাদারের ছেলে হৃদয় রায়হান। একপর্যায়ে হৃদয় ইতির বাবা-মাকে ফোন করে রেস্টুরেন্টে আসতে বলে। কিন্তু তারা ভয়ে ওই রেস্টুরেন্টে না গিয়ে জরুরি নম্বর ৯৯৯– এ ফোন দিয়ে বিষয়টি জানান। এরপর বাউফল থানার এসআই শাহিন এসে ইতি ও তার বন্ধুকে থানায় নিয়ে যায় এবং কিছুক্ষণ পর সেখান থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ি ফিরে ইতি ঘরের দোতলায় ওঠেন। এরপর আর নিচে নামেননি। পরে রাতের খাবার খেতে ইতিকে তাঁর মা ডাকতে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। 

এ বিষয়ে হৃদয় রায়হানের দাবি, ‘ওই মেয়েকে ও ছেলেকে আপত্তিকর অবস্থায় পেয়েছি। পরে তাদের পরিবারকে খবর দিয়ে নিয়ে যেতে বলি। কিন্তু তারা না এসে উল্টো পুলিশ পাঠায়। এতে বিষয়টা জানাজানি হয় বেশি। একপর্যায়ে মেয়েটা কান্না করতে করতে বাসায় চলে যায়।’
 
এদিকে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বাউফল থানার এসআই মনিরুজ্জামান জানান, এখনো পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুর সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার শশরা ইউনিয়নের জালিয়াপাড়ায় এ দুঘর্টনা হয়। 
নোয়াখালী জেলা সদরের মাইজদী বাজার এলাকায় ২০১৬ সালে সংঘটিত আলোচিত তিন বন্ধুকে খুনের মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে নোয়াখালীর বিশেষ জজ...
হোসনা বেগম তার দূরসম্পর্কের ভাগ্নে রুহুল আমিনকে ৫০ হাজার টাকার বিনিময়ে শ্বশুরকে হত্যার দায়িত্ব দেন। চুক্তিমতো ঘটনার রাতে বৃদ্ধ মোহাম্মদ আলী নিজ ঘরে ঘুমাতে গেলে হোসনা বেগম ঘরের পেছনের দরজা খুলে...
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের হোতাপাড়া এলাকায় সামনে থাকা অজ্ঞাত একটি গাড়ির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় আল আমিন শিকদার (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা হয়।
সাম্প্রতিক সময়ে ফেনী সীমান্তে পুশইন, চোরাচালান ও নানা সংকটের প্রেক্ষাপটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাঝে অধিনায়ক পর্যায়ের একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত...
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক শিক্ষার পরিবর্তনে যে স্বপ্ন ও দায়িত্ব আমাদের দিয়েছেন, তা বাস্তবায়নে সরকার সুপরিকল্পিতভাবে কাজ করছে। আগামী দুই...
মোংলা বন্দরের অদূরে আকরাম পয়েন্টে একটি এলএনজি স্টেশন নির্মাণের ঘোষণা দিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এই এলএনজি পাইপলাইনের মাধ্যমে মোংলায় এনে তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা...
রাজধানীর ডেমরা থানার পশ্চিম বক্সনগর এলাকায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও এটিও'র যৌথ অভিযানে বোমা সদৃশ বস্তুসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর