নোয়াখালীতে আলোচিত তিনবন্ধু হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৭:৩৬ পিএম

নোয়াখালী জেলা সদরের মাইজদী বাজার এলাকায় ২০১৬ সালে সংঘটিত আলোচিত তিন বন্ধুকে খুনের মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. শওকত আলী এ রায় ঘোষণা করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী তাফাক্কার হোসেন মো. খাইরুলওয়ালা এ তথ্য নিশ্চিত করে বলেন, রায়ে এ মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো– বেগমগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের কুদরত উল্লার দুই ছেলে ওমর নাসির সাজু (৩২) ও ওমর শরীফ সুলতান (২৫) এবং নোয়াখালী পৌরসভার শান্তিনগর এলাকার তোফায়ের আহমদের ছেলে মো. সৌরভ (২৭)। 

যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন বেগমগঞ্জ উপজেলার অন্তপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে ফিরোজ মাহমুদ বাপ্পী (২৭), মফিল উল্লার ছেলে কুদরত উল্যাহ (৬৫) ও প্রয়াত মোহাম্মদ উল্লার ছেলে হারুনুর রশীদ বাবুল (৪৫)।

রায় ঘোষণার সময় এ মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি ফিরোজ মাহমুদ বাপ্পী আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর আসামিরা পলাতক রয়েছে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালে ৩ মার্চ মাইজদী বাজার পুরাতন কলেজ পুকুরে আসামি সৌরভ একটি কুকুর গোসল করাতে যায়। এ সময় সৌরভ অনুমতি না নিয়ে স্থানীয় আনোয়ার হোসেনের শ্যাম্পো কুকুরের গায়ে মাখে। আনোয়ার এতে বাধা দিলে সৌরভ তাকে মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ঐদিন সন্ধ্যায় পুরাতন কলেজ রোডে একটি সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সালিসে আনোয়ারের বন্ধু নিহত রাজিব, ওয়াসিম ও ইয়াসিন তার অনুমোতি না নিয়ে কুকুরকে শ্যাম্পো দিয়ে গোসল করানোর প্রতিবাদ করে। 
এতে ক্ষিপ্ত হয়ে সালিসের মধ্যে সাজু, সৌরভ ও সুলতান এলোপাতাড়ি গুলি ছুড়লে ওয়াসিম, রাজিব ও ইয়াছিন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন। পরে ওয়াসিম ও ইয়াছিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।

এ হত্যার ঘটনায় নিহত রাজিবের মা কামরুন নাহার বাদী হয়ে সুধারাম মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলার ৮ আসামির মধ্যে ফিরোজ আলম বাপ্পী ছাড়া বাকিরা পলাতক রয়েছে।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাফাক্কার হোসেন মো. খাইরুলওয়ালা। আসামিপক্ষের আইনজীবী মো. শামসুদ্দিন আহম্মদ এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানান।

ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী–শিক্ষার্থীদের ওপর বাস উঠে গিয়ে ফাতেমা আক্তার সুরাইয়া (১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সিলোনিয়া বাজার...
হোসনা বেগম তার দূরসম্পর্কের ভাগ্নে রুহুল আমিনকে ৫০ হাজার টাকার বিনিময়ে শ্বশুরকে হত্যার দায়িত্ব দেন। চুক্তিমতো ঘটনার রাতে বৃদ্ধ মোহাম্মদ আলী নিজ ঘরে ঘুমাতে গেলে হোসনা বেগম ঘরের পেছনের দরজা খুলে...
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের হোতাপাড়া এলাকায় সামনে থাকা অজ্ঞাত একটি গাড়ির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় আল আমিন শিকদার (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা হয়।
সিলেট নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকায় প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও তাদের গৃহকর্মী তাহমিনাকে দিনেদুপুরে নৃশংস কায়দায় হত্যা মামলায় আটক বাবুল মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে...
বিএনপির সাবেক মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় তাঁর সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর) শূন্য হতে যাচ্ছে। আর সেই আসনের উপনির্বাচনে স্বতন্ত্র...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩ জন। হাসপাতালে ভর্তি ৮০৫ জন, যা একদিনে আক্রান্তের রেকর্ড। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গাজায় যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি নিয়ে মিসরের গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠক করেছে হামাসের একটি প্রতিনিধিদল। কায়রোতে অনুষ্ঠিত এই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত ১৫...
আপনি কি জানেন, প্রতিবছর বাংলাদেশ থেকে ঠিক কত মানুষ চিকিৎসার জন্য দেশের বাইরে যান? সরকারি গবেষণা আর স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই সংখ্যাটা বছরে প্রায় ৯ থেকে ১০ লাখ। এমনকি বিদেশে চিকিৎসা নিতে...
লোডিং...

এলাকার খবর