প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, থানায় অভিযোগ দেওয়ায় মা-বাবাকে মারধর

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৪ পিএম

পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ায় ভুক্তভোগীর মা-বাবাকে মারধর করে অভিযুক্ত হোসেন হাওলাদরের বাবা ও ভাই। পরে আজ শনিবার সকালে হোসেনের বাবা সেলিম হাওলাদার ও ভাই হাসানকে আটক করে পুলিশ।

এর আগে গতকাল শুক্রবার সকালে বাউফলের একটি গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানিয়েছে, কয়েক দিন আগে থেকে অভিযুক্ত হোসেন প্রতিবন্ধী  কিশোরীর বাড়ির পাশে ঘোরাফেরা করছিল। ঘটনার দিন শুক্রবার বেলা ১১টার দিকে অভিযুক্ত হোসেন ওই কিশোরীকে নির্জনস্থানে নিয়ে ধর্ষণ করে। এসময় বাড়িতে কেউ ছিল না। কিছুক্ষণ পর কিশোরীর মা বাড়ি ফেরার পর তার মেয়ের চিৎকার শুনে ঘটনাস্থলে যান। একপর্যায়ে অভিযুক্ত হোসেন দৌড়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী কিশোরীকে তার স্বজনেরা বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দেন।

অভিযোগ উঠেছে, অভিযোগ দায়েরের পর অভিযুক্তের বাবা সেলিম হাওলাদার ও ভাই হাসান ভুক্তভোগী কিশোরীর বাবা ও মাকে মারধর  করে এবং তুলে নেওয়ার হুমকি দেয়। এ খবর পেয়ে পুলিশ আজ শনিবার সকালে অভিযুক্তের বাবা ও ভাইকে আটক করে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আব্দুর রউফ বলেন, ওই কিশোরীর ঘটনার শোনার পরে, তাকে শারীরিক পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হেসেন বলেন, শুক্রবার রাতে এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্ত পলাতক রয়েছে। ভুক্তভোগীর বাবা ও মাকে মারধরের অভিযোগে অভিযুক্ত হোসেনের বাবা ও ভাইকে আটক করা হয়েছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর