ইউএনওর অপসারণ চেয়ে ডিসিকে স্মারকলিপি পটুয়াখালী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

আপডেট : ০৩ জুন ২০২৫, ১০:৪৩ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ এনে তাঁর অপসারণসহ চার দফা দাবি জানিয়ে পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মঙ্গলবার বিকেল ৪টায় তারা এ স্মারকলিপি দেয়।

স্মারকলিপি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মিরাজ ইমতিয়াজ, সৈয়দা রুশদা, সাকের হোসেন ও আহমেদ ফাহাদ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাউফলে জুলাই গণঅভ্যুত্থানের অংশ হিসেবে স্থানীয় শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলনের আয়োজন করলে ইউএনওর নির্দেশে তাঁর আশ্রিত সন্ত্রাসী ও আনসার বাহিনী ওই শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়, হামলার পর ভুক্তভোগীরা থানায় গেলে ওসি তাদের অভিযোগ না নিয়ে শুধু একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে বাধ্য করেন। অথচ হামলার ঘটনার ভিডিও ফুটেজ ও হামলাকারীদের পরিচয় থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

মিরাজ ইমতিয়াজ বলেন, ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে চেয়েছিলাম, আর সেজন্যই হামলার শিকার হয়েছি। এটা শুধু আমাদের ওপর নয়, বাকস্বাধীনতার ওপরও আঘাত।’

সৈয়দা রুশদা বলেন, ‘এত বড় ঘটনা ঘটার পরও প্রশাসনের নীরবতা আমাদের বিস্মিত করেছে। থানায় গিয়েও আমরা বিচার চাইতে পারিনি। আমাদের দাবি বাউফল উপজেলার ইউএনওকে অবিলম্বে অপসারণ, হামলায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ভুক্তভোগী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং সাংবাদিকদের হুমকি ও সংবাদমাধ্যমে হস্তক্ষেপের তদন্ত করে ব্যবস্থা নেওয়া।

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন স্মারকলিপি গ্রহণ করে বলেন, ‘ঘটনাটি ইতোমধ্যে স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। নাগরিক সমাজ এবং শিক্ষার্থীরা দ্রুত বিচার ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানিয়েছে।’

কাউন্সিলর না থাকায় বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি চরমে। ৩০টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব ন্যস্ত হয়েছে ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর। তবে মূল দাপ্তরিক কাজের পাশাপাশি সিটির অতিরিক্ত এই দায়িত্ব...
দীর্ঘ দুই বছর বিরতি শেষে আধুনিক যন্ত্রপাতি নিয়ে পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালে ভিড়েছে চায়নার পতাকাবাহী ‘ফান ঝৌ-৬’ নামের একটি জাহাজ। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বন্দরের ক্রয়কৃত আধুনিক ৫টি...
বেপরোয়া গতি ও অবৈধ বাহনের দৌরাত্মে বরিশাল বিভাগের সড়ক-মহাসড়কে বেড়েছে সড়ক দুর্ঘটনা। গত বছরের তুলনায় এ বছর দুর্ঘটনা বেড়েছে ১৯ ভাগ। মামলা-জরিমানা সত্ত্বেও কমছে না দুর্ঘটনায় আহত-নিহতের সংখ্যা। বিআরটিএ...
বরিশাল বিভাগের ৪৫ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমি না থাকায় জরাজীর্ণ অনেক ভবনের সংস্কার থমকে আছে। পাঁচ শতাধিক স্কুলের জমির রেকর্ড ও কাগজপত্রের সঠিক তথ্য নেই। ঝুঁকি নিয়ে এসব স্কুলে ক্লাস...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর