বরিশালে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ পিএম

বরিশালের মুলাদীতে স্ত্রীকে হত্যা করে মরদেহ গুমের অভিযোগে স্বামী সোহরাব হোসেন আকনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন বরিশাল নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জড়িমানা করা হয়েছে। 

আজ রোববার দুপুরে বরিশাল নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক মোহা. রকিবুল ইসলাম এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহরাব হোসেন আকন বরিশালের মুলাদী উপজেলার তেরচর গ্রামের মৃত্য লাল মিয়া আকনের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মোখলেচুর রহমান বাচ্চু জানান, মুলাদী উপজেলার তেরচর গ্রামে সোহরাব হোসেন আকন দুই লাখ টাকা যৌতুকের জন্য তাঁর দ্বিতীয় স্ত্রী এলমা আক্তার লিমাকে নির্যাতন করতেন। ২০১৩ সালে ১ ডিসেস্বর লিমাকে গলাটিপে হত্যা করে মরদেহ গুম করেন। এ ঘটনায় লিমার বোন ডলি বেগম বাদী হয়ে মুলাদী থানায় মামলা দায়ের করেন। 

মুলাদী থানা পুলিশের এসআই মো. জুবায়ের তদন্ত শেষে ২০১৪ সালের ২০ মে আদালতে চার্জশিট প্রদান করেন। আদালত ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ আজ এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।

পঞ্চগড়ের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আবারও ৭ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে তাদের ভারতেই ফিরে যেতে হয়েছে।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল বেপারী নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা...
‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
দ্রুততম সময়ে শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিসহ তিন দফা দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। আজ বুধবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট থেকে এ পদযাত্রা...
ক্ষুদ্র ও কুটির শিল্পগুলো হয়তো বৃহৎ কোনো শিল্প নয়, তবে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতের জন্য বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে। আজ বুধবার এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর