ফের উত্তপ্ত ভারতের মণিপুর, ছড়িয়েছে সহিংসতা

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৩:৫৭ পিএম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে ছড়িয়ে পড়েছে সহিংসতা। গতকাল শনিবার কুকি উপজাতির বিরুদ্ধে মেইতেই সম্প্রদায়ের ঘরবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ওঠার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। ২০২৩ সালে জাতিগত বিরোধ থেকে শুরু হওয়া সংঘাত গোটা রাজ্যকেই নতুন করে অস্থিতিশীল করে তুলেছে।

অর্থনৈতিক সুবিধা ও সরকারি চাকরির কোটা নিয়ে মণিপুরের মেইতেই আর কুকি সম্প্রদায়ের বিরোধ ক্রমেই রূপ নিচ্ছে এক স্থায়ী সংকটে।

একজন ভুক্তভোগী স্থানীয় নারী বলেন, ‘কুকিদের কিছু লোক আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমাদের লোকজন বাধা দিতে গেলে সেনাবাহিনী উল্টো কাঁদানে গ্যাস ছুড়ে আমাদের তাড়িয়ে দেয়।’

পশ্চিম ইম্ফলের লেলন ভাইফেই গ্রামের কাছে বছরের শুরুতে অপহৃত ১৮ জনের মধ্যে ৬ জনের খণ্ডবিখণ্ড মৃতদেহ উদ্ধারের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গত ১০ জুন দেহাবশেষের বাকি অংশ উদ্ধারের পর থেকেই সেখানে উত্তেজনা তুঙ্গে।

বিশ্লেষকদের মতে, বিচ্ছিন্নতাবাদী ও সশস্ত্র গোষ্ঠীর সাথে গ্রামবাসীর ত্রিমুখী সংঘর্ষ নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। আর এই অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে মিয়ানমার সীমান্ত দিয়ে অবাধে প্রবেশ করছে অবৈধ অস্ত্র, যা এই সংঘাতকে আরও উসকে দিচ্ছে।

২০২৩ সালে মেইতেইরা তফসিলি উপজাতির মর্যাদা দাবি করলে কুকি সম্প্রদায় পৈতৃক জমি হারানোর আশঙ্কায় প্রতিরোধ শুরু করে। পরে নাগা সম্প্রদায় সেই বিরোধে সম্পৃক্ত হলে সংকট আরও জটিল আকার ধারণ করে।

দীর্ঘস্থায়ী এই সহিংসতায় গত এক বছরে প্রাণ হারিয়েছেন প্রায় ২৬০ জন। আর বাস্তুচ্যুত হয়েছেন ৬০ হাজারেরও বেশি মানুষ।

দক্ষিণ এশিয়ার আকাশে কি নীরবেই বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য? কোনো যুদ্ধের ঘোষণা নেই, কোনো পারমাণবিক পরীক্ষাও নেই; তবুও একের পর এক এমন পদক্ষেপ নিচ্ছে ভারত, যা নতুন করে ভাবিয়ে তুলছে সামরিক...
ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ভারত ও চীনে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। তাইওয়ান, ভিয়েতনাম ও থাইল্যান্ডেও টাইফুন ও বন্যার ঝুঁকিতে...
ভারতের কেরালায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১০ জন। এখনও নিখোঁজ অন্তত ৪ জন। এদিকে, গত ২ দিনে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় মহারাষ্ট্রে অন্তত ১৩ জনের মৃত্যু ও ১০ জন আহত...
শ্রীলঙ্কার একটি কারাগারে বন্দি ও রক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। সোমবার দেশটির নেগোম্বো শহরের একটি কারাগারে এই সহিংসতা হয়। 
বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দুর্ভোগ কাটছে না বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের। কিছু এলাকা থেকে পানি নামতে শুরু করায় স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। পানিতে ভেসে গেছে ঘেরের মাছ। ব্যাপক ক্ষতিগ্রস্ত জমির...
বিয়ের পর নতুন জীবন শুরু করেছেন বলিউড সুপারস্টার আমির খান ও গৌরি স্প্র্যাট। আনুষ্ঠানিকতার এক সপ্তাহ না পেরোতেই তারা পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ায়। তবে এটি শুধু নবদম্পতির মধুচন্দ্রিমা নয়, তাদের সঙ্গে...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
শিকারিদের ফাঁদে আহত একটি রয়েল বেঙ্গল বাঘিনীকে ৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ। দেশে প্রথমবার চিকিৎসার পর কোনো বাঘিনীকে প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হলো।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর