বরিশালের চর কাউয়া টার্মিনাল থেকে ৬ রুটে বাস বন্ধ

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০১:২৬ পিএম

সড়কে থ্রিহুইলার, ব্যটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ৬টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

আজ সোমবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন চরকাউয়া বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

বাস বন্ধ থাকায় মোটরসাইকেল ও রিকশায় গন্তব্যে রওনা করেছেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, বাস বন্ধ থাকায় বাড়তি ভাড়া গুনতে হচ্ছে তাদের। পাশাপাশি কয়েক দিন পর পর বাস ধর্মঘটের বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষকে দেখার অনুরোধ জানিয়েছেন যাত্রীরা। 

গতকাল রোববার বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনালের বাস, থ্রি হুইলার ও ব্যটারিচালিত অটোরিকশার চালকদের বিরোধ বাধে। এসময় সড়কে থ্রি হুইলার বন্ধের দাবি তোলেন বাস মালিক ও শ্রমিকরা। 

বাস মালিক সমিতি জানিয়েছে, সকাল থেকে তারা বাস চলাচল করার চেষ্টা করলেও অপর প্রান্ত থেকে থ্রি হুইলার ও অটো চালকরা বাস চলাচলে বাধা সৃষ্টি করছে। বিষয়টি সমাধানের জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। চরকাউয়ার বাস মালিক সমিতির সভাপতি মামুন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

বরিশাল সদর উপজেলার চরকাউয়া উনিয়নের এই বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মিপাশা, লাহার হাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজারসহ ৬টি রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে। 

রাজধানীতে আজ রোববার থেকে ছয়টি রুটে শুরু হচ্ছে একক কোম্পানিভিত্তিক বাস চলাচল। গত ৮ অক্টোবর এক বৈঠকে রাজধানীর বাস চলাচলে শৃঙ্খলা ফেরাতে ছয় মাসের মধ্যে বাস রুট র‍্যাশনালাইজেশন ব্যবস্থা চালুর নির্দেশ...
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার অন্যতম সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর গার্ড অব অনার প্রদান ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,...
পার্কিংয়ের দাবিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। এতে গুরুতর অসুস্থ রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর এবং মরদেহ বাড়িতে নিয়ে যেতে ভোগান্তিতে পড়েছেন...
জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ও মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন জামায়াতের বাধার পর কড়া নিরাপত্তায় দাফন সম্পন্ন হয়েছে। তবে...
পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। এ সময় ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের চিহ্নিত করে...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের যুগ্মসচিব ও এ...
ফরিদপুর সদর উপজেলায় দেলোয়ার হোসেন (৩৫) নামের এক যুবকের দুই চোখ উপড়ে হাত-পা বেঁধে বিলের পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল...
তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষ নিরসন এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে পোশাক কারখানার মালিকদের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকারের উদ্যোগের অংশ...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর