চট্টগ্রামে ডেঙ্গুর ৯ হটস্পট শনাক্ত: গবেষণা

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৪:২৬ পিএম

জানুয়ারি থেকে ১০ নভেম্বর এই দশ মাস দশ দিনে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা রেকর্ড সাড়ে ১২ হাজার। এই সময়ে মারা যান ৯২ জন, যার  ৩৩ জনই শিশু। ডেন-ওয়ান সেরোটাইপের প্রভাবে শিশু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও বাড়ে। 

নগরীর তিনটি সরকারি ও তিনটি বেসরকারি হাসপাতাল এবং ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেড় হাজার রোগীর কাছ থেকে নেওয়া নমুনা বিশ্লেষণ করে গবেষকদল। 

বিআইটিআইডির ল্যাব ইনচার্জ ডা. জাকির হোসেন বলেন, 'গবেষণার তথ্য ডেঙ্গু রোগীর ৭৫ ভাগই বিপজ্জনক ধরন 'ডেন- টু' সেরোটাইপে আক্রান্ত। গবেষকরা জানিয়েছেন ডেঙ্গু নিয়ে অসচেতনতাই বিপদ বাড়িয়েছে।'

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এম এ সাত্তার বলেন, গবেষণায় ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে  সিটি করপোরেশনের বায়েজিদ বোস্তামি, চকবাজার, কোতোয়ালি, বাকলিয়া, ডবলমুরিং এলাকা। আর সিটির বাইরে আছে কর্ণফুলী, পটিয়া, সীতাকুণ্ড, হাটহাজারী উপজেলা।'

এসপেরিয়া হেলথ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক ডা আবদুর রব বলেন, 'চট্টগ্রামের মতো আরও ৫টি জেলায় ডেঙ্গু নিয়ে গবেষণা চলছে বলেও জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি।'

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, বিআইটিআইডি, নেক্সট জেনারেশন, আইসিডিডিআরবি, রিসার্চ এন্ড ইনোভেশন ল্যাব এই গবেষণায় অংশ নেয়। ডেঙ্গুর জিনোম ও রোগতত্ত্ব নিয়ে চট্টগ্রামে এটিই প্রথম  গবেষণা বলে দাবি এসপিয়ারের।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামে শেষনিঃশ্বাস ত্যাগ করেন প্রগতিশীল ধারার এই নিবেদিতপ্রাণ...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এবার ৯ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ছয়জন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজনকে জেলা সদরে ২৫০ শয্যা...
বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন নিয়ে চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) তিন দিনের প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন ক্লাসে অংশ নিতে আসা কর্মীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি...
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘দুর্নীতি কে করে আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে হয়। দুর্নীতি করলে আমি আপনাদের (সরকারি...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর জবাবে তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
দেশের প্রথম নারী বন্যপ্রাণীবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার আর নেই।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ভাইরালের ঘটনায় প্রত্যাহার হওয়া ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর