রুমায় সেনা অভিযানে ১ কেএনএ সদস্য নিহত

আপডেট : ০৮ মে ২০২৪, ০২:৪৫ পিএম

বান্দরবানের রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) এক সদস্য নিহত হয়েছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে। 

আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানে বেশ কয়েকটি অস্ত্র, বিপুল গোলাবারুদ ও একটি ড্রোন উদ্ধার হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বান্দরবানের দুর্গম রুমা উপজেলার দার্জিলিং পাড়ায় সেনাবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। ৫ টি বি টাইপ টহল দলের সমন্বয়ে বিশেষ অভিযানটি বিকেল ৫টায় দার্জিলিং পাড়া এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে। এ সময় টহল দলটির সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ে কেএনএ–এর একজন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীতে তল্লাশি অভিযান চালিয়ে কেএনএ সন্ত্রাসীদের ব্যবহারকৃত বাঙ্কার, পর্যবেক্ষণ চৌকি ছাড়াও ৩টি একে-২২ রাইফেল, ১ টি শটগান, ৭১ রাউন্ড তাজা এ্যামোনিশন, ১৫৭ রাউন্ড শটগান এ্যামোনিশন, বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি, ১ টি ড্রোন, ৩টি জুম্মল্যান্ডের পতাকা ও মোবাইল ফোন সহ ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

গত এপ্রিলে সেনা অভিযানে আরও ৩জন কেএনএ সদস্য নিহতের কথা জানিয়েছিল আইএসপিআর। 

গত ২ এপ্রিল রাতে তারাবি নামাজের সময় বান্দরবানের রুমা শাখা সোনালী ব্যাংক ও আশপাশের এলাকা ঘিরে ফেলে শতাধিক সশস্ত্র দুর্বৃত্ত। প্রত্যক্ষদর্শীরা জানায়, মসজিদ থেকে ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে ধরে নিয়ে ব্যাংকের ভেতরে মারধর করে তারা। পরে তাঁকে অপহরণ করে নিয়ে যায়। 

এ সময় ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত ১০ পুলিশ ও ৪ আনসার সদস্যকে নিরস্ত্র করে ৮টি চাইনিজ অটোমেটিক রাইফেল, ২টি এসএমজি, ৪টি শটগান ও ৪১৫ রাউন্ড গুলি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হন। এর পরদিন থানচিতে আরও দুটি ব্যাংকে ডাকাতি হয়। 

৪ এপ্রিল রাতে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নেজাম উদ্দিনকে রুমা বাজার থেকে উদ্ধার করে র‍্যাব। এর পরপরই থানচি থানা থেকে গোলাগুলির শব্দ শোনেন স্থানীয়রা। প্রায় ঘণ্টাব্যাপী এই গোলাগুলি চলে।

স্থানীয়রা বলছেন, থানচি থানার পাশে প্রথম গোলাগুলির শব্দ শোনা যায়। পরে তা থানচি বাজারের কাছে চলে আসে। এ সময় কেএনএফ সদস্যদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। পুলিশ জানিয়েছে, থানায় হামলা প্রতিহত করতে গিয়ে তাঁরা প্রায় ৫০০ রাউন্ড গুলি ছুড়েছে। 

এর রেশ কাটতে না কাটতেই ওইদিন মধ্যরাতে আলীকদমের ২৬ মাইল ডিম পাহাড় এলাকায় যৌথবাহিনীর চেক পোস্টে হামলা হয়। সবগুলো ঘটনার সঙ্গেই কুকি–চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) জড়িত বলে পরে জানা যায়। কেএনএ হলো কেএনএফের সামরিক শাখা। 

এরপর থেকেই পার্বত্য অঞ্চলে অভিযান শুরু করে যৌথবাহিনী। অভিযানের মধ্যে গত ৭ এপ্রিল কেএনএফের অন্যতম প্রধান সমন্বয়ক চেওশিম বমসহ প্রায় বহু সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এদের মধ্যে অনেক নারী সদস্যও আছেন।

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ধসে পড়েছে রাঙামাটি-বান্দরবান সড়কের গুরুত্বপূর্ণ সেতুর একাংশ। এতে বিচ্ছিন্ন হয়ে গেছে রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামের মধ্যে সরাসরি সড়কপথে যোগাযোগ। বাস চলাচল...
খাল দখল এবং পার্বত্য জেলা পরিষদ, পৌরসভা ও এলজিইডির সমন্বয়হীন উন্নয়ন প্রকল্পের কারণেই বান্দরবানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।
খাল দখল এবং পার্বত্য জেলা পরিষদ, পৌরসভা ও এলজিইডির সমন্বয়হীন উন্নয়ন প্রকল্পের কারণেই বান্দরবানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। জেলা প্রশাসক আরও...
বন্যার পানি কমলেও চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য জেলাগুলোতে দুর্ভোগ কাটেনি। জলাবদ্ধতা, বিচ্ছিন্ন যোগাযোগ, ফসলের ক্ষতি এবং পানিবাহিত ও চর্মরোগ সংক্রমণের শঙ্কা বেড়েছে।
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
লোডিং...

এলাকার খবর