ব্রাহ্মণবাড়িয়ায় থানার জানালা ভেঙে পালাল আসামি, বরখাস্ত ২ পুলিশ

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৯:৪৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার একটি কক্ষের জানালার গ্রিল ভেঙে পালিয়ে গেছেন এক মাদক পাচারকারী। মঙ্গলবার দুপুরের দিকে থানা থেকে তিনি পালিয়ে যান। এ ঘটনা থানা পুলিশের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করেছে। 

মো. আরজু মিয়া (২৪) নামের ওই মাদক পাচারকারিকে ৪ কেজি গাঁজাসহ গতকাল সোমবার সকালে গ্রেপ্তার করে থানা পুলিশ। তিনি পার্শ্ববর্তী কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নূরুল হকের ছেলে। আজ সন্ধ্যা নাগাদ তাঁকে আর আটক করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় ওই সময়ে দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক নিজাম উদ্দিন ও কনস্টেবল জোৎস্না বেগমকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সকালে উপজেলার ধরখার ফাঁড়ি পুলিশ চার কেজিগাঁজাসহ আরজু মিয়াকে গ্রেপ্তার করে। বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে আখাউড়া থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়। দুপুরের দিকে তিনি থানার একটি কক্ষের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে পুলিশ তাৎক্ষণিকভাবে তাঁকে গ্রেপ্তারে অভিযান চালায়।

পুলিশ জানায়, আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে থানা হাজতে রাখার প্রস্তুতি নেওয়ার সুযোগে ওই কক্ষ থেকে পালিয়ে যায়।

আজ সকালে যোগদান করা আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, ‘থানায় যোগ দিয়েই বিষয়টি আমি জানতে পেরেছি। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’ 
তবে ওই আসামি কীভাবে গ্রিল ভাঙল সেটি বুঝতে পারছি না। দ্রুততম সময়ের মধ্যে তাঁকে গ্রেপ্তার সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ওসি।

চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে আহত ও গ্রেপ্তার হয়েছে দিলদার হোসেন নামে একজন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক...
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিপরীত পাশে ছিনতাইকারীর ধাক্কায় চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে এক অজ্ঞাত যুবকের (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।...
কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে জিন আতঙ্কে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে গুরুতর অসুস্থ অন্তত ২০ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বুধবার দুপুর ১টার দিকে...
আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ দেওয়া হচ্ছে না, আগামীতেও হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার সকালে আইসিবির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, হেলমান্দ ও কুনার প্রদেশে সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে চালানো হামলায় ২২ সশস্ত্র যোদ্ধা...
দেশে গত ২৪ ঘণ্টায় মশবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭৮ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করে পুরস্কৃত করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড....
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর