কুমিল্লায় দুই পুলিশ সদস্যসহ নিহত ৩

আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০৪:২০ পিএম

বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে কুমিল্লার তিতাস থানা পুলিশের দুই সদস্য নিহত হয়েছেন। এছাড়াও গুলিতে নিহত হয়েছেন আরেক যুবক। সোমবার (৫ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। কুমিল্লার তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাতে এসব কথা জানান তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন।

নিহতরা হলেন, তিতাস থানার উপপরিদর্শক রেজাউল করীম ও কনস্টেবল মাইন উদ্দিন। তারা জনতার গণপিটুনিতে মারা গেছে। এছাড়া দাউদকান্দি উপজেলার তুজারভাঙা গ্রামের বাসিন্দা বাবু মিয়া (২১) গুলিতে মারা গেছেন।

সূত্র জানায়, স্থানীয় বিক্ষুব্ধ জনতা তিতাস থানা ঘেরাও করতে গেলে থানা পুলিশ আত্মরক্ষার্থে এলোপাতাড়ি গুলি করে। এতে কমপক্ষে ৩০ জন গুলিবিদ্ধ হন। পরে সেনাবাহিনীর সদস্যরা থানায় পৌঁছে পুলিশ সদস্যদের উদ্ধার করেন। থানা পুলিশ সদস্যদের উদ্ধারের পর উৎসুক জনতা তিতাস থানা এবং থানার পাশের মার্কেটে অগ্নিসংযোগ করে। এ সময় থানা পাহারায় থাকা ২ পুলিশ সদস্য জীবন রক্ষার্থে থানার পেছনের ফটক খুলে পালানোর চেষ্টা করেন। জনতা তাদের দেখে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের দুজনেই মারা যান।

এবিষয়ে তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন জানান, ‌‌ওসি আমাদের জানিয়েছেন জনতা সব লুট করে নিয়ে গেছেন। এখনও থানায় যাওয়ার পরিস্থিতি নেই। থানায় আগুন দে‍ওয়া হয়েছে। গাড়ি পোড়ানো হয়েছে। লাশ গুলো ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করছেন তারা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যায় জড়িত তুহিন, ফাহাদ ও কামরুল নামের তিন তরুণ। তারা তিনজন মিলে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত...
ভারত থেকে পলাতক কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করছে বলে দাবি করেছে পুলিশ। এজন্য বিদেশ থেকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে বলেও দাবি...
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখা থেকে মো. শাকিল (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা...
কুমিল্লায় নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের দুদফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি উপশহরের গন্ধমতি কবরস্থানে তাকে দাফন করা হয়।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নাকি ফ্রেব্রুয়ারিতে ফিরবেন, সে বিষয়ে গুরুত্ব দিচ্ছে না সরকার। সচিবালয়ে আজ রোববার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
বাংলাদেশ ও আন্তর্জাতিক বাজারে জীবনরক্ষাকারী ওষুধ ইনসুলিনের সরবরাহ বাড়াতে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে অর্থায়ন সুবিধা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ইনসুলিন উৎপাদন সক্ষমতা বাড়াবে।
রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিরোধের জেরে একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ইমন (২৫) নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে এবং চারজন দগ্ধ হয়েছেন।
প্রথম সন্তানের মা হয়েছেন টালিউড অভিনেত্রী সোহিনী সরকার। রোববার সকালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন সোহিনীর স্বামী, সংগীতশিল্পী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর