‘স্রোত ও উচ্চতা অনুকূলে এলেই গোমতীর ভাঙা বাঁধ মেরামত শুরু হবে’ 

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১০:৫১ এএম

গোমতী নদীর বাঁধ ভাঙার পর তীব্র স্রোতে পানি ঢুকে পড়ে এর আশপাশের এলাকায়। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন কুমিল্লার গোমতী নদীতে ভাঙন পর্যবেক্ষণ করছে পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনী। নদীর স্রোত ও পানির উচ্চতা অনূকুলে এলেই বাঁধ মেরামতের কাজ শুরু হবে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

গত বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া এলাকা দিয়ে গোমতী নদীর বাঁধ ভেঙে বুড়িচং উপজেলাসহ উত্তরের গ্রামগুলোতে পানি প্রবেশ শুরু হয়। এতে স্মরনকালে সবচেয়ে ভয়ংকর বন্যার মুখোমুখি হয় এই জনপদ। বাঁধের মুখের বাড়িঘর স্থাপনা ভাসিয়ে প্লাবিত হয় বিস্তীর্ণ কৃষিজমি, পুকর, দিঘী, ঘের ও গবাদি পশুর খামার। গোমতীর ভাঙনেই বন্যাকবলিত হয়েছে অন্তত ৫ লাখ মানুষ। দেখা দিয়েছে খাদ্য সংকট।

নদীর স্রোত ও পানির উচ্চতা অনূকুলে এলেই বাঁধ মেরামতের কাজ শুরু হবে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, যখনই কাজের পরিবেশ ফিরে আসবে তখন এই কাজ শুরু হবে। তা না হলে নদী থেকে আরও পানি লোকালয়ের প্রবেশ করে বিস্তীর্ণ এলাকায় প্লাবন হবে। জেলা প্রশাসক কার্যালয় এটি সমন্বয় করছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালীউজ্জামান বলেন, এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ড ভেঙে যাওয়া বাঁধটি পর্যবেক্ষণে রেখেছে। মেরামতের অনুকূল পরিবেশ তৈরি হলেই সঙ্গে সঙ্গে কাজ শুরু করা হবে।

রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছানোর তাজমিন বিষয়টি বুঝতে পেরে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেন সুমন। জান্নাতুল চিৎকার করলে তার গলায় গামছা...
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সামষ্টিক ও স্থায়ী সমাধানের দিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে জলাবদ্ধতা...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর