কসবা সীমান্ত দিয়ে পালানোর সময় যুগ্ম সচিব আটক

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০২:৫৮ পিএম

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময়ে এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদার নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। 

শনিবার বিকেলে বিজিবির ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লে. কর্ণেল এ.এম জাবের বিন জব্বার এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, আটক ওই ব্যক্তি পেশায় একজন যুগ্ম সচিব। তিনি জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার শিরিন শারমিন চৌধুরী এর অধীনে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন। 

গোলাম কিবরিয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকরা গ্রামের মৃত মফিজ উদ্দিন আহাম্মদ মজুমদারের ছেলে। তিনি বর্তমানে বিজিবি হেফাজতে রয়েছে। তাকে কসবা থানা পুলিশে সোপর্দ করা হবে। 

বিজিবি জানায়, ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকায় আন্তর্জাতিক সীমারেখা সীমান্ত পিলার ২০৫০/৮—এস হতে ৫০ গজ বাংলাদেশের ভেতরে এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদার নামে ওই ব্যক্তি ঘোরাঘুরি করছিলেন। এ সময় সালদানদী বিওপির টহল দল তাকে আটক করেছেন। 

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সক্রিয়ভাবে বিভিন্ন অপরাধমূলক ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ থাকার কারণে তিনি ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের জন্য সীমান্ত এলাকায় আসেন। তিনি জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার শিরিন শারমিন চৌধুরী এর অধীনে জয়েন্ট সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। 

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ ঘটনায় পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করার দায়ে যুগ্ম সচিবের পরিচয় পাওয়া গোলাম কিবরিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কসবা থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে আহত ও গ্রেপ্তার হয়েছে দিলদার হোসেন নামে একজন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক...
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে জিন আতঙ্কে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে গুরুতর অসুস্থ অন্তত ২০ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বুধবার দুপুর ১টার দিকে...
জয়পুরহাটে যৌতুকের দাবিতে সাবেকুন নাহার নামে এক গৃহবধূর গায়ে গরম পানি বা দাহ্য পদার্থ নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গুরুতর দগ্ধ অবস্থায় গত পাঁচ দিন ধরে হাসপাতালে...
নেত্রকোণার পূর্বধলায় বিস্ফোরক দ্রব্য, মোটরসাইকেল পোড়ানো, গুরুতর জখম ও চুরিসহ কয়েকটি ধারায় করা মামলায় জামায়াতের উপজেলা নায়েবে আমীর জয়নাল আবেদীনসহ ২৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন...
আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ দেওয়া হচ্ছে না, আগামীতেও হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার সকালে আইসিবির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, হেলমান্দ ও কুনার প্রদেশে সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে চালানো হামলায় ২২ সশস্ত্র যোদ্ধা...
দেশে গত ২৪ ঘণ্টায় মশবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭৮ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করে পুরস্কৃত করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড....
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর