চট্টগ্রামের মিরসরাইয়ে নিখোঁজের ৩ দিন পর আবু তাহের ভূঁইয়া নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার জামালের দোকান এলাকায় একটি জঙ্গলে পরিত্যক্ত বাড়ি থেকে অর্ধগলিত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় অজ্ঞাত আসামি উল্লেখ করে পরিবারের করা মামলায় এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। আবু তাহের ভূঁইয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জানান, মরদেহ উদ্ধারের সময় তাহেরের ব্যবহৃত মোবাইলটি পায় পুলিশ। তবে মরদেহ পঁচে যাওয়ায় শরীরে আঘাতের চিহ্ন নিশ্চত করা যায়নি। ময়নাতদন্তের জন্য বিকেলে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।


