চট্টগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৪

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১১:২৫ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে বালু সাপ্লাই নিয়ে স্থানীয় জামায়াত ও বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়েছে। সোমবার দুপুরের এই সংঘর্ষে উভয় পক্ষের দুজন করে চারজন আহত হয়েছে। গুরুতর আহত সাবেক এক ছাত্র শিবির নেতাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিরসরাই জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বিজ্ঞানাগার নির্মাণের বালু সাপ্লাই নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের আজ সকালে কথাকাটি হয়। পরে এটি মারামারিতে রূপ নেয়। দুপুরের দিকে উভয় পক্ষ হামলায় লিপ্ত হয়। দেশীয় অস্ত্র নিয়ে এক পক্ষ অন্য পক্ষের উপর হামলা চালায়।

হামলায় আহতরা হলো- সাবেক শিবির নেতা জামাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুকুল আলম সোহান, যু্বদল কর্মী মো. মামুন, জামায়াত কর্মী আলাউদ্দিন। এদের মধ্যে গুরতর আহত জামাল উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয় ঠিকাদারি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার মাহবুব আলম বলেন, ‘নির্মাণ কাজের বালু ভরাটের কাজ কোনো গ্রুপের লোকদের দেওয়া হয়নি। স্যাম্পলের জন্য বালু নিয়ে আসলে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে মারামারি হয়।’

ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মাসুকুল আলম সোহান বলেন, ‘বালু ভরাটের কাজ তাদের লাইসেন্স জোরারগঞ্চ এন্টারপ্রাইজকে দেওয়া হয়েছে। জামায়াতের নেতাকর্মীরা বালু ভরাটের সময় বাধা সৃষ্টি করে। পরে মোটরসাইকেল নিয়ে জামায়াতের হেলমেট বাহিনী, প্রকাশ্য অস্ত্র নিয়ে হামলা করে বিএনপি নেতাকর্মীদের ওপর। এতে বিএনপির অনেক নেতাকর্মী আহত হয়।’

এ বিষয়ে জোরারগঞ্জ থানা জামায়াতের আমির নুরুল হুদা হামিদী বলেন, ‘নির্মাণকাজের বালু সরবরাহের দায়িত্ব পায় জেএস এন্টারপ্রাইজ। কিন্তু বালু পাঠানোর পর বিএনপির লোকজন আটকে দেয় এবং নেতাকর্মীদের ওপর হামলা করে। এতে জামাল, আলী ও আলাউদ্দিনসহ কয়েকজন আহত হয়।’

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, ‘জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে রাজনৈতিক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশের টিম এসে ঘটনার নিয়ন্ত্রণে আনে। এতে জোরারগঞ্জ বাজারের মধ্যে আতঙ্ক বিরাজ করে।’

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা চার দিনের বৃষ্টিতে কুমিল্লায় কৃষি খাতে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে শীতকালীন সবজি। পাশাপাশি সরিষা, রোপা আমন, মরিচ ও ধনিয়াসহ বিভিন্ন...
লালমনিরহাট সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় ট্রাক, মোটরসাইকেল ও গরু বহনকারী নছিমন খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি গরুও মারা গেছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগরে এ ঘটনা ঘটে। 
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। প্রায় পাঁচ মাসের জমা হওয়া এসব টাকার পাশাপাশি পাওয়া গেছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, রুপা ও...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনায় তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিও-জিন। গত সপ্তাহে দেশটির গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি...
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
গুঞ্জন উড়িয়ে দেওয়ার পাশাপাশি সাবেক খেলোয়াড়দের জন্য বড় সুখবর দিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন, ২০০ সাবেক খেলোয়াড়কে মাসিক ভাতা দেওয়া হবে। সেই কার্যক্রম শুরু হবে আগামী জানুয়ারি থেকে। এছাড়া আরও ৩৭৩...
চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই যাত্রীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর