বিয়ের দাওয়াত থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ৩

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০১:৩০ পিএম

চট্টগ্রামের মীরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত হন তিনজন। উপজেলা সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রাস্তার মাথা এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো- সনি বড়ুয়া, রুবেল বড়ুয়া ও নিপু বড়ুয়া। তারা মীরসরাই উপজেলার আবু তোরাব ইউনিয়নের মাইনি বড়ুয়া পাড়ার বাসিন্দা।

মিরসরাই থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শরীফ এসব তথ্য নিশ্চিত করেছেন। এসআই জানান, গতকাল রাতে এই দুর্ঘটনায় ঘটে। এ বিষয়ে হাইওয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।

নিহতের স্বজন বিপ্লব বড়ুয়া জানান, বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারা যায় তারা।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই বোরহান উদ্দিন জানান, রাত সাড়ে ৩টার দিকে মহাসড়কের সুফিয়া রাস্তা মাথার ইউটার্নের কাছে মোটরসাইকেলটি দুর্ঘটনায় শিকার হয়। বাসের ধাক্কায় তিন আরোহী নিহত হয়েছেন বলে অনেকে জানালেও কেউ নিশ্চিত করে বলতে পারেনি।  

এসআই বোরহান আরও জানান, বৃহস্পতিবার রাতে মীরসরাই সদরের দিকে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনজন। বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারায় তারা। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা চার দিনের বৃষ্টিতে কুমিল্লায় কৃষি খাতে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে শীতকালীন সবজি। পাশাপাশি সরিষা, রোপা আমন, মরিচ ও ধনিয়াসহ বিভিন্ন...
লালমনিরহাট সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় ট্রাক, মোটরসাইকেল ও গরু বহনকারী নছিমন খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি গরুও মারা গেছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগরে এ ঘটনা ঘটে। 
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। প্রায় পাঁচ মাসের জমা হওয়া এসব টাকার পাশাপাশি পাওয়া গেছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, রুপা ও...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনায় তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিও-জিন। গত সপ্তাহে দেশটির গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি...
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
গুঞ্জন উড়িয়ে দেওয়ার পাশাপাশি সাবেক খেলোয়াড়দের জন্য বড় সুখবর দিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন, ২০০ সাবেক খেলোয়াড়কে মাসিক ভাতা দেওয়া হবে। সেই কার্যক্রম শুরু হবে আগামী জানুয়ারি থেকে। এছাড়া আরও ৩৭৩...
চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই যাত্রীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর