সরকারবিরোধী নয়, জনসমাবেশের লিফলেট বিতরণ করেছিল ইনসানিয়াত বিপ্লব

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০১ পিএম

চাঁদপুরের শাহরাস্তিতে ‘সরকারবিরোধী’ লিফলেট বিতরণের অভিযোগে ৭ জনকে আটকের পর তথ্য যাছাই-বাছাই করে ছেড়ে দিয়েছে পুলিশ। বুধবার তাদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা।

এ বিষয়ে গতকাল রাতে পুলিশের বরাতে ইনডিপেনডেন্ট ডিজিটালে একটি সংবাদ প্রকাশিত হয়।

শাহরাস্তি থানা উপ-পরিদর্শক আল আমিন ভুঁইয়া বলেন, ‘প্রথমে তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আটক করে। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যাই। প্রথমে বিষয়টি নিয়ে ধোঁয়াশায় ছিলাম। তাদের লিফলেট ও ৮ ফেব্রুয়ারি হাজীগঞ্জে জনসভার জেলা প্রশাসকের অনুমতিপত্র দেখায়। তারপর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তারা মূলত তাদের জনসমাবেশের লিফলেট বিতরণ করেছিল।’

এর আগে বুধবার দুপুরে শাহরাস্তির মেহের কালীবাড়ি বাজারের বিভিন্ন ব্যবসায়ীর কাছে ইনসানিয়াত বিপ্লব চাঁদপুর জেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়। খবর পেয়ে শাহরাস্তি উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের আটক করে পুলিশকে খবর দেয়।

ঘটনার শিকার ইনসানিয়াত বিপ্লবের চাঁদপুর জেলা শাখার নেতাকর্মীরা হলো–হাজীগঞ্জ উপজেলার কংশাই গ্রামের মাহমুদুল হাসান নয়ন (৩০), একই উপজেলার প্রফেসর পাড়ার মেহেদী হাসান সৈকত (২৭), দক্ষিণ বড়কুল গ্রামের মনোয়ার হোসেন (২৬), টোরাগড় গ্রামের সিহাব হোসেন (২০), শাহরাস্তি উপজেলার শোরসাক গ্রামের মেহেদী হাসান (১৮) ও নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পরকুট গ্রামের আব্দুল্লাহ আল মামুন (২৬) ও কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মুকসাইব গ্রামের হাসাইন মোহাম্মদ জিহাদ (২২)।

এ বিষয়ে ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাঈনুদ্দিন টিটু বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। পরে পুলিশ বিষয়টি যাছাই-বাছাই শেষে আমাদের কর্মীদের ছেড়ে দেয়। আগামী ৮ ফেব্রুয়ারি শনিবার হাজীগঞ্জ বাজারে ইনসানিয়াত বিপ্লবের জনসভার আয়োজন করা হয়েছে। ওই জনসভায় জনসমাগম বাড়াতে এই লিফলেট বিতরণ করে তারা।’

নোয়াখালীতে হাতে ওয়াকিটকি নিয়ে সিআইডি পুলিশের জ্যাকেটের আদলে পোশাক পরে সিআইডি কর্মকর্তা পরিচয়ে এক নারীকে বাসা থেকে তুলে নেওয়ার চেষ্টাকালে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে...
নেত্রকোণায় ময়মনসিংহ-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়ায় পিকআপ ভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।
বন্ধ রিকশা গ্যারেজের শাটারের বাইরে রক্তের দাগ। ভেতরে তালাবদ্ধ অবস্থায় পড়ে ছিল গ্যারেজ মালিক আব্দুর রহমানের গলাকাটা মরদেহ। গ্যারেজে থাকা টাকা লুটেরও অভিযোগ উঠেছে।
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের লালদিঘী পূর্ব কর্পোরেট শাখার ভল্ট থেকে কৌশলে গায়েব করা হয়েছে ৪ কোটি ৩৮ লাখ টাকা। এ ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করা...
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার আঞ্চলিক শাখা ‘আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ (একিউআইএস) বাংলাদেশে নিজেদের সেল বা ক্ষুদ্র সাংগঠনিক ইউনিট গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে বলে এক প্রতিবেদনে...
ভারতের আসাম ও অরুণাচল প্রদেশের সীমান্তে দুই রাজ্যের বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অরুণাচল প্রদেশের পুলিশ শূন্যে গুলি চালিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কুশল মেন্ডিসের শৈশবের কোচ সুমিথ ফার্নান্দো (৬২) এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন। গত ৮ আগস্ট কলম্বোতে একটি ক্রিকেট ম্যাচ চলার সময় খেলোয়াড়দের হাতাহাতির...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
লোডিং...

এলাকার খবর