আশ্রয়কেন্দ্রের ঘর বিক্রিতে বাধা, কৃষক দল নেতাকে ‘পেটালেন’ বিএনপি নেতা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪১ পিএম

নোয়াখালীর সুবর্ণচরে আশ্রয়কেন্দ্রের ঘর বিক্রিতে বাধা দেওয়ায় এক বিএনপি নেতার বিরুদ্ধে কৃষক দলের এক নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে উপজেলার চর জুবলি ইউনিয়নের চর মহিউদ্দিন বাজারের পাশে এ ঘটনা ঘটে।

আহত আব্দুল করিম (৫০) চর জুবলি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি। তাঁকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত মাহবুবুল হক চৌধুরী বিএনপির একই ওয়ার্ডের সাবেক সভাপতি। 

আব্দুল করিম অভিযোগ করে বলেন, ‘চর জুবলি ইউনিয়নে গৃহহীনদের জন্য সরকারিভাবে আশ্রয়কেন্দ্রের প্রায় ৮০০ ঘর নির্মাণ করা হয়। ৫ আগস্টের পটপরিবর্তনের পর সেখান থেকে ৪১টি ঘর নামে, বেনামে বিক্রি করে দেন বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরী। একেকটি ঘর ২০ থেকে ৩০ হাজার টাকা হারে বিক্রি করেন তিনি। ঘরগুলো বুঝিয়ে দেওয়ার সময় ঘটনাটি জানাজানি হয়। এ ঘটনায় আমি প্রতিবাদ করি এবং বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহোদয়কে অবহিত করি।’ 

তিনি আরও বলেন, ‘এর জেরে মাহবুবুল হক ও তার সাঙ্গপাঙ্গরা শনিবার রাত ৮টার দিকে স্থানীয় চরমহিউদ্দিন বাজারে পাশে আমার পথ আটকায়। আমি কেন ঘর বিক্রির বিষয়ে উচ্চবাচ্য করছি এবং কেন বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহোদয়কে জানিয়েছি, আমার কাছে এর জবাব চান। জবাবে আমি এসব করলে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে বলার সাথে সাথে মাহবুবুল হক আমার গলা টিপে ধরেন এবং আমাকে কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে মাহবুবুল হকের সাথে থাকা ৭/৮ জন আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। তারা আমার সঙ্গে থাকা ১ লাখ সাড়ে ৭ হাজার টাকা নিয়ে যায়। এ সময় আমি প্রাণভয়ে পাশের একটি দোকানে আশ্রয় নিলে তারা দোকানটি ঘিরে রেখে আমাকে হত্যার হুমকি দেয়। পরে স্থানীয় লোকজন আমাকে অজ্ঞান অবস্থায় ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।’ 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাহবুবুল হক এ ঘটনা সম্পর্কে কিছু জানেন না বলে ফোনকল কেটে দেন।  

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।  

সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন বলেন, চর মহিউদ্দিন গ্রামে ভূমিহীনদের জন্য ৮২০টি ঘর নির্মাণ করা হয়েছে। সেখানে ৪০টি ঘর খালি ছিল। খালি ঘরগুলোতে বন্দবস্ত না পাওয়া কিছু লোক ঢুকে পড়ে। খবর পেয়ে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে ঘরগুলো পুনরায় আমাদের দখলে নেওয়া হয়েছে।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার চর হাসান-ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজ সংলগ্ন এলাকায়...
নোয়াখালীতে পৃথক ঘটনায় এক বৃদ্ধ ও এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার রাতে সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলায় এসব ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় বিলুপ্ত প্রজাতির দুই শতাধিক পাখিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলারা করমবক্স বাজার থেকে বন বিভাগ ও এনিমেল রাইটস বিডি ৬৪ নামে...
নোয়াখালীতে সদর উপজেলায় মো. কবির (৪০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা কমলা বেগম। মামলার পর...
দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে প্রযুক্তিপণ্য ব্র্যান্ড হেলিও। ‘হেলিও ১৫০’ মডেলের এই ফোনে রয়েছে ৭ হাজার এমএএইচের ব্যাটারি, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে এবং ৬৪ মেগাপিক্সেলের...
পর্যটন ও আতিথেয়তা খাতে ডিজিটাল সেবার ব্যবহার বাড়াতে কাজ করছে দেশীয় প্রযুক্তি উদ্যোগ গোএনস্টে ডটকম। অনলাইনে হোটেল ও রিসোর্ট বুকিংয়ের পাশাপাশি হোটেল ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর সমাধান দেওয়ার উদ্যোগ...
শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৪ ডিসেম্বর। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই...
প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন। আজ তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১)-এর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর