চাঁদপুরে যুবককে হত্যার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৫:০৩ পিএম

চাঁদপুরের শাহরাস্তিতে আলমগীর হোসেন (৩৫) নামের যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনার কয়েক ঘণ্টার পর দুই নারীকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাঁরা হত্যাকাণ্ডে কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- শাহরাস্তির মনিপুর গ্রামের প্রবাসী আবুল হোসেন মানিকের স্ত্রী খোদেজা বেগম ও তাঁর মেয়ে মাহমুদা আক্তার সোনিয়া।

এর আগে সোমবার এই ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্যে খোদেজা বেগম ও তার মেয়ে মাহমুদা আক্তার সোনিয়াকে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের পর সোনিয়া এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।

এদিকে আলমগীরের বড় ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় মঙ্গলবার বিকেলে মা ও মেয়েকে গ্রেপ্তার দেখিয়ে চাঁদপুর আদালতে পাঠায় পুলিশ।

সোনিয়ার জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, আলমগীরের সাথে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে। আলমগীর তাঁকে বিরক্ত করতেন। এই ক্ষোভের কারণেই তাঁকে হত্যা করা হয়েছে। উপজেলার চিতোষী বাজার থেকে ১২ টাকায় হত্যায় ব্যবহৃত ছুরিটি কেনা হয়। সেই ছুরি দিয়েই এলোপাথাড়িভাবে আলমগীরকে আঘাত করে হত্যা করা হয়। হত্যায় ব্যবহৃত ছুরিটি ঘটনাস্থল থেকে জব্দ করেছে পুলিশ। 

নিহত আলমগীরের স্ত্রী তাছলিমা বেগম বলেন, ‘আমার স্বামী সোনিয়ার কাছে ১২ লাখ টাকা পাবে। টাকা দিবে বলে সোনিয়া ফোন করে আমার স্বামীকে বাসায় নিয়ে খুন করে। সোনিয়া ওই ঘটনায় নিজে দায় স্বীকার করলেও এ হত্যাকাণ্ডের সাথে জড়িত কারো সম্পৃক্ততা রয়েছে কিনা তা বলছে না।’

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, আলমগীর হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। ওই ঘটনায় প্রবাসী আবুল হোসেনের স্ত্রী ও মেয়েকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালতে আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নোয়াখালীতে হাতে ওয়াকিটকি নিয়ে সিআইডি পুলিশের জ্যাকেটের আদলে পোশাক পরে সিআইডি কর্মকর্তা পরিচয়ে এক নারীকে বাসা থেকে তুলে নেওয়ার চেষ্টাকালে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে...
নেত্রকোণায় ময়মনসিংহ-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়ায় পিকআপ ভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।
বন্ধ রিকশা গ্যারেজের শাটারের বাইরে রক্তের দাগ। ভেতরে তালাবদ্ধ অবস্থায় পড়ে ছিল গ্যারেজ মালিক আব্দুর রহমানের গলাকাটা মরদেহ। গ্যারেজে থাকা টাকা লুটেরও অভিযোগ উঠেছে।
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের লালদিঘী পূর্ব কর্পোরেট শাখার ভল্ট থেকে কৌশলে গায়েব করা হয়েছে ৪ কোটি ৩৮ লাখ টাকা। এ ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করা...
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার আঞ্চলিক শাখা ‘আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ (একিউআইএস) বাংলাদেশে নিজেদের সেল বা ক্ষুদ্র সাংগঠনিক ইউনিট গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে বলে এক প্রতিবেদনে...
ভারতের আসাম ও অরুণাচল প্রদেশের সীমান্তে দুই রাজ্যের বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অরুণাচল প্রদেশের পুলিশ শূন্যে গুলি চালিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কুশল মেন্ডিসের শৈশবের কোচ সুমিথ ফার্নান্দো (৬২) এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন। গত ৮ আগস্ট কলম্বোতে একটি ক্রিকেট ম্যাচ চলার সময় খেলোয়াড়দের হাতাহাতির...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
লোডিং...

এলাকার খবর