ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও বাসের সংঘর্ষে দুজন নিহত 

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৪:৫২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। শনিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার কুটি নামক স্থানে এ দুর্ঘটনা হয়।

নিহতরা হলো– জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের রহিছ মিয়ার ছেলে আকাশ ও কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আনিসুর রহমানের ছেলে আমির হোসেন (৩৪)। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে সিয়াম পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি কয়লাবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে–মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ট্রাকে থাকা কয়লার মালিক আমির হোসেন নিহত হন এবং ট্রাকচালক আকাশ গুরুতর আহত হন। উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় ট্রাকচালকের।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান বলেন, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত আমির হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এছাড়াও এ ঘটনায় আকাশ নামে এক ট্রাক চালককে ঢাকায় নেওয়ার পথে মারা গেছে। দুর্ঘটনার শিকার ট্রাক ও বাসটি উদ্ধারের পর জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে আহত ও গ্রেপ্তার হয়েছে দিলদার হোসেন নামে একজন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক...
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে জিন আতঙ্কে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে গুরুতর অসুস্থ অন্তত ২০ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বুধবার দুপুর ১টার দিকে...
জয়পুরহাটে যৌতুকের দাবিতে সাবেকুন নাহার নামে এক গৃহবধূর গায়ে গরম পানি বা দাহ্য পদার্থ নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গুরুতর দগ্ধ অবস্থায় গত পাঁচ দিন ধরে হাসপাতালে...
নেত্রকোণার পূর্বধলায় বিস্ফোরক দ্রব্য, মোটরসাইকেল পোড়ানো, গুরুতর জখম ও চুরিসহ কয়েকটি ধারায় করা মামলায় জামায়াতের উপজেলা নায়েবে আমীর জয়নাল আবেদীনসহ ২৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন...
আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ দেওয়া হচ্ছে না, আগামীতেও হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার সকালে আইসিবির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, হেলমান্দ ও কুনার প্রদেশে সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে চালানো হামলায় ২২ সশস্ত্র যোদ্ধা...
দেশে গত ২৪ ঘণ্টায় মশবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭৮ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করে পুরস্কৃত করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড....
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর