চাঁদপুরে ব্যাংক কর্মকর্তার ‘আত্মহত্যা’

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৩:৪০ পিএম

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুচিপাড়া জনতা ব্যাংক শাখার এক কর্মকর্তা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে রাকিবুল হাসান নামের ওই ব্যাংক কর্মকর্তার মৃরদেহ সুচিপাড়া বাজারের একটি ভবনের কক্ষ থেকে উদ্ধার করে।

এর আগে সোমবার একই ব্যাংকের সিনিয়র অফিসার জাবেদ হোসাইনকে ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জেলহাজতে পাঠানো হয়। এই ঘটনার সঙ্গে রাকিবুল হাসান জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

রাকিবুল হাসান শরীয়তপুরের জাজিরা উপজেলার পাচুখাকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি শাহরাস্তি থানা-পুলিশ জনতা ব্যাংক সুচিপাড়া শাখার সিনিয়র কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, সকালে তাঁর বাসায় কোনো সাড়াশব্দ না পেয়ে শাখা ব্যবস্থাপক কার্তিক চন্দ্র ঘোষকে অবহিত করা হয়। পরে তিনি শাহরাস্তি থানাকে বিষয়টি অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ততের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। তবে সোমবার একই ব্যাংকের সিনিয়র অফিসার জাবেদ হোসাইনকে ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জেলহাজতে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে ব্যাংকের ম্যানেজার থানা ও দুদুকের মাধ্যমে মামলা পরিচালনা করছেন। সেই ঘটনার সঙ্গে রাকিবুল হাসান জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ব্যাংক ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষ অভিযোগে উল্লেখ করেন, সিনিয়র অফিসার মো. জাবেদ হোসাইন গত ২ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত ৩ জন গ্রাহকের অ্যাকাউন্টের ৮৪ লাখ ৬৭ হাজার ৮১৪ টাকা আত্মসাতের জন্য লক্ষ্মীপুর, ঢাকা, গোপালগঞ্জ, নারায়নগঞ্জ ও যশোরে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তির অ্যাকাউন্ট নম্বরে পাঠান। বিষয়টি নজের আসার পর তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

কুমিল্লা–নোয়াখালী মহাসড়ক সংলগ্ন লালমাই উপজেলার জগৎপুর মাইনি মুড়া জঙ্গল এলাকার ধানখেতে বৃহস্পতিবার ভোরে ১৫ বছর বয়সী জান্নাতুল তাজমিনের লাশ পাওয়া যায়। ঘটনাস্থলের আশেপাশের ধানখেতজুড়ে ছিল ধস্তাধস্তির...
১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ...
খাগড়াছড়িতে মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ৯৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ির গভামারা এলাকায় এ...
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
মাইক্রোসফট এবং আরও কয়েকটি প্রযুক্তি কোম্পানিকে একটি বহুল ব্যবহৃত ভিসা কর্মসূচির মাধ্যমে দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া থেকে বিরত করেছে হোয়াইট হাউস।
রাজধানীর ভাটারার সাঈদ নগর বড় মসজিদের পাশে একটি বাসার দ্বিতীয় তলার ব্যালকনি থেকে পড়ে মো. নাঈম (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের...
ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেওয়া হয়েছিল বিধবা আছিয়া বেগমের (৪৩)। কয়েক দিন পর তাকে ডেকে নেওয়া হয় একটি দোকানে, সেখানে একটি কাগজে টিপসইও নেওয়া হয়। আছিয়ার ধারণা...
ট্রেনের অনলাইন টিকিট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার একদিন আগেই তা ব্লক করে সহজ ডট কমের কর্মীরা। ইনডিপেনডেন্ট টেলিভিশনে এমন সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসেছে রেলওয়ে। ট্রেন টিকিট ব্লক করে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর