ফেনীতে কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ১ 

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৮:১০ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর কসকায় অটোরিকশা-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মিলন মিয়া (৩৫) নামের অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

মিলন মিয়া নোয়াখালি জেলার সেনবাগ থানার কেসার এলাকার ইউনুস মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মিজানুর রহমান।

পুলিশের এই কর্মকর্তা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের কসকা এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার চালক ঘটনাস্থলে নিহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠান। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, এ ঘটনায় ফেনী মডেল থানায় একটি মামলা হয়েছে। কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে আহত ও গ্রেপ্তার হয়েছে দিলদার হোসেন নামে একজন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক...
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে জিন আতঙ্কে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে গুরুতর অসুস্থ অন্তত ২০ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বুধবার দুপুর ১টার দিকে...
জয়পুরহাটে যৌতুকের দাবিতে সাবেকুন নাহার নামে এক গৃহবধূর গায়ে গরম পানি বা দাহ্য পদার্থ নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গুরুতর দগ্ধ অবস্থায় গত পাঁচ দিন ধরে হাসপাতালে...
নেত্রকোণার পূর্বধলায় বিস্ফোরক দ্রব্য, মোটরসাইকেল পোড়ানো, গুরুতর জখম ও চুরিসহ কয়েকটি ধারায় করা মামলায় জামায়াতের উপজেলা নায়েবে আমীর জয়নাল আবেদীনসহ ২৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন...
আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ দেওয়া হচ্ছে না, আগামীতেও হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার সকালে আইসিবির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, হেলমান্দ ও কুনার প্রদেশে সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে চালানো হামলায় ২২ সশস্ত্র যোদ্ধা...
দেশে গত ২৪ ঘণ্টায় মশবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭৮ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করে পুরস্কৃত করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড....
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর