ছুটি পেয়ে বাইক নিয়ে বাড়ির পথে, ট্রাকের ধাক্কায় নিহত কৃষি কর্মকর্তা

আপডেট : ০৮ মে ২০২৫, ০৭:৪৫ পিএম

লক্ষ্মীপুরের রামগতিতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা মো. আব্বাস পাটওয়ারী (৩০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার  দুপুরে রামগতির হাজীগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা হয়।

নিহত আব্বাস পাটওয়ারী কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের মৌলভীরটেক এলাকার মৃত তরিক উল্লার ছেলে এবং সেনবাগ কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি কর্মস্থল নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে জেলার কমলনগর উপজেলার মৌলভীরটেক নিজ বাড়ির দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন। রামগতি-সোনাপুর সড়কের হাজীগঞ্জ বাজারে কৃষি কর্মকর্তার মোটরসাইকেলটি পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার তিন দিনের ছুটি পেয়ে মোটরসাইকেলে নিজ কর্মস্থল সেনবাগ থেকে কমলনগর উপজেলার নিজ বাড়িতে যাচ্ছিলেন আব্বাস পাটওয়ারী। দুপুর আড়াইটার দিকে রামগতি উপজেলার হাজীগঞ্জ এলাকা অতিক্রম করলে বিপরীত থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা মেরে রাস্তার পাশে থাকা সয়াবিনের ক্ষেতে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

২০২৩ সালে আব্বাস পাটওয়ারী নোয়াখালীর সেনবাগ উপজেলার উপ–সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। তার স্ত্রী ও তিন বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে মারা যান। এ বিষয়ে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর