চাঁদপুরে কলেজ অধ্যক্ষের যোগ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

আপডেট : ২৪ মে ২০২৫, ০৬:১০ পিএম

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী ডিগ্রি কলেজে জুলাই অভ্যুত্থানের পর কলেজ থেকে বিতাড়িত হওয়া অধ্যক্ষ আনোয়ার হোসেন ভুঁইয়ার নতুন করে যোগ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছে।

আহত শিক্ষক ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, জুলাই অভ্যুত্থানের পর ছাত্র–জনতার তোপের মুখে কলেজ থেকে বিতাড়িত হন অধ্যক্ষ আনোয়ার হোসেন ভুঁইয়া। দীর্ঘদিন পরে তিনি এলাকার বিএনপি, জামায়াত, যুবদল ও ছাত্রদল নেতাদের নিয়ে আজ সকাল ৯টায় পুনরায় যোগ দিতে কলেজে আসেন।

পরে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি ও হিসাব বিজ্ঞানের শিক্ষক আবু সাইদ বিজয়ের সাথে বিএনপি নেতাকর্মীদের বাক-বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে কলেজের দুই শিক্ষক আবু সাঈদ বিজয় ও কামরুন নাহার এবং ৫ শিক্ষার্থী মিরান, জিহাদ, মিনহাজ, ইমন গাজীসহ ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ৭ জনকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা সহকারী কমিশনার নিরুপম মজুমদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ অলি উল্ল্যাহসহ সেনাবাহিনীর ফোর্স ঘটনাস্থলে ছুটে যান।

আহত শিক্ষক আবু সাঈদ বিজয় বলেন, ‘কলেজ গভর্নিং বডির সভাপতির মাধ্যমে অধ্যক্ষ যোগদান করার নিয়ম। তিনি তা না করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমি ও আমার সহকর্মী এবং শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন।’

এ বিষয়ে যোগদান করতে আসা অধ্যক্ষ আনোয়ার হোসেন ভুঁইয়া বলেন, ‘আমি যোগ দিতে এসে উপাধ্যক্ষকে পাইনি। ৫ আগস্টের আগে থেকেই উপাধ্যক্ষ বিভিন্নভাবে আমাকে হয়রানি করে আসছেন। তিনি উপস্থিত না থেকে পরিস্থিতি ঘোলাটে করেছেন। আমি কোনো রাজনৈতিক প্রভাব খাটাইনি।’

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, ‘সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ বিষয়ে কোনো পক্ষ অভিযোগ দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

রাজধানীর ভাটারার সাঈদ নগর বড় মসজিদের পাশে একটি বাসার দ্বিতীয় তলার ব্যালকনি থেকে পড়ে মো. নাঈম (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের...
চাঁদপুরের শাহরাস্তিতে বাসচাপায় আল আমিন (৪০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহত আল আমিন শাহরাস্তি উপজেলার...
নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়ন যুবদলের এক নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর আমদিয়া ইউনিয়নের বনাইদ...
১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ...
মাইক্রোসফট এবং আরও কয়েকটি প্রযুক্তি কোম্পানিকে একটি বহুল ব্যবহৃত ভিসা কর্মসূচির মাধ্যমে দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া থেকে বিরত করেছে হোয়াইট হাউস।
ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেওয়া হয়েছিল বিধবা আছিয়া বেগমের (৪৩)। কয়েক দিন পর তাকে ডেকে নেওয়া হয় একটি দোকানে, সেখানে একটি কাগজে টিপসইও নেওয়া হয়। আছিয়ার ধারণা...
ট্রেনের অনলাইন টিকিট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার একদিন আগেই তা ব্লক করে সহজ ডট কমের কর্মীরা। ইনডিপেনডেন্ট টেলিভিশনে এমন সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসেছে রেলওয়ে। ট্রেন টিকিট ব্লক করে...
সম্প্রতি ‘টিভি ৭ দিয়াস’ সাময়িকীকে সাক্ষাৎকার দেন রোনালদোর মা। সেই সাক্ষাৎকার প্রকাশ করেছে জিই নেটওয়ার্ক। ওই সাক্ষাৎকারে দোলোরেস আভেইরো জানিয়েছেন, রোনালদোর ঘটনা তাঁকে কাঁদিয়েছে। তবে রোনালদোকে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর