চাঁদপুরেয় বৃদ্ধাকে হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৬:৩২ পিএম

চাঁদপুরের কচুয়া উপজেলায় বসতঘরে ঢুকে বৃদ্ধা মমতাজ বেগমকে (৬৫) হত্যার ঘটনায় আবদুল কাদের (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নিহত মমতাজ বেগমের ব্যবহৃত মোবাইলফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আবদুল কাদের উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামের জামশেদের ছেলে। তাকে আজ শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত বুধবার দিনগত রাতে চাপাতলী গ্রামের প্রধানীয়া বাড়িতে বৃদ্ধাকে রক্তাক্ত জখম ও শ্বাসরোধে হত্যা করে মরদেহ রান্নাঘরে পাতার স্তূপে লুকিয়ে রাখা হয়। এ ঘটনায় ছেলে সোহেল প্রধানীয়া বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

জানা যায়, ঘটনার রাতে বসতঘরে একা ছিলেন বৃদ্ধা। তার ছেলে সোহেল প্রধানীয়া বাসায় এসে তার মাকে খুঁজে পাননি। বাসার দরজা খোলা ও বসতঘরের কক্ষগুলো রক্তাক্ত ছিল। পরে রাতে খোঁজাখুঁজির পর রান্নাঘরের পাশে পাতার স্তূপে ঢেকে রাখা মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, ‘এটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। গ্রেপ্তারকৃত আবদুল কাদেরের কাছ থেকে বৃদ্ধার ব্যবহৃত মোবাইলফোন উদ্ধর করা হয়েছে। আদালতে রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। তাকে রিমান্ডে এনে এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা। এতে দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া নতুন ৩৮ রোগীসহ জেলার ১০টি সরকারি হাসপাতালে ১শ ৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। জেলার...
আন্তর্জাতিক বিচার আদালত–আইসিজের রায় মানতে মিয়ানমার বাধ্য এবং এর বাস্তবায়ন মিয়ানমারকে করতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার সকাল সাড়ে...
নাসিরনগর সদর থেকে নদী-খাল, বিল-হাওর পেরিয়ে সরাইলের অরুয়াইল। প্রায় ২৩ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ কাজ ২০১৮ সালে শেষ হলেও সড়ক সংযোগে বাধা এখন সেতু। প্রথমে ড্রয়িং-ডিজাইনে ত্রুটি, এরপর ভূমি অধিগ্রহণ না...
বাংলাদেশের বাজারে পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি ওয়াই-ফাই ৮ উন্মোচন করেছে নেটওয়ার্কিং প্রতিষ্ঠান টিপি-লিংক। একই সঙ্গে নেটওয়ার্ক প্রকৌশলী ও প্রযুক্তি পেশাজীবীদের দক্ষতা বাড়াতে ‘ওমাডা...
ব্রেক্সিটের এক দশক পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন চুক্তি করেছে যুক্তরাজ্য। শুক্রবার ব্রাসেলসে ইইউ-ইইকে দ্বিতীয় সম্মেলনে এই চুক্তি হয়। খবর রয়টার্সের।
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে'র রায় প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। প্রেসিডেন্ট মিন অং হ্লাইং'য়ের মুখপাত্র খাইন সোয়ে বলেন, এই রায় সর্বসম্মত ছিল না এবং মিয়ানমারকে অন্যায়ভাবে...
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৩৪৭ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
লোডিং...

এলাকার খবর