চাঁদপুরে ড্রেজারের বালুর গর্তে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ পিএম

চাঁদপুরের কচুয়া উপজেলায় ড্রেজারের  বালুর গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামে এ ঘটনা হয়।

পরে সন্ধ্যায় তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহত শিশুরা হলো– রায়হান (৬) ও রিহান আহমেদ (৩)। তারা আপন মামাতো-ফুফাতো ভাই। রায়হান শাসনখলা গ্রামের মোশারফের ছেলে ও রিহান একই গ্রামের শাহিনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো আজ দুপুরে বাড়ির পাশে একসঙ্গে খেলছিল রায়হান ও রিহান। এ সময় পরিবারের লোকজন কাজে ব্যস্ত ছিল। খেলতে খেলতে এক পর্যায়ে দুই শিশু খেলার ছলে বাড়ির পাশে থাকা একটি ড্রেজারের বালুর গর্তে পড়ে যায়। বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বালুর গর্তে তারা ডুবে আছে দেখতে পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন ‌।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার সকালে পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।’

চাঁদপুরে দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহীনুর বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাইসহ অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন। রোববার দুপুরে...
চাঁদপুরের কচুয়ায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। শনিবার দিনগত রাতে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামের ফকির বাড়িতে এ হামলা...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যায় জড়িত তুহিন, ফাহাদ ও কামরুল নামের তিন তরুণ। তারা ৩ জন মিলে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে...
রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিরোধের জেরে একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ইমন (২৫) নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে এবং চারজন দগ্ধ হয়েছেন।
মস্কোর গভর্নর আন্দ্রি বোরো-বেভ জানান, কিয়েভের ছোড়া ২৪৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। কয়েকটি ড্রোনের আঘাতে আবাসিক ভবনের পাশাপাশি স্থানীয় একটি গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।
দুই বছর পর ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও চালু হচ্ছে খুলনা-কলকাতাগামী ‘বন্ধন’ ট্রেন। সম্প্রতি দুই দেশের ট্রেন চলাচলে আলোচনা হয়েছে। তবে এখনো দিনক্ষণ ঠিক হয়নি।   
নতুন চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র স্থায়ী নিয়ন্ত্রণ পাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড বলছে, চুক্তিটি দ্বীপের সার্বভৌমত্ব ও...
কুমিল্লায় শিশু অপ্রতিম হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশু রামিসা হত্যার মতোই অপ্রতিম হত্যায়ও দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
লোডিং...

এলাকার খবর