চবি শিক্ষার্থীকে হাত-পায়ের রগ কেটে হত্যার অভিযোগ

পতেঙ্গা বেটার্মিনালে হাত-পায়ের রগকাটা অবস্থায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শামীমকে উদ্ধার, হাসপাতালে মৃত্যু। পরিবার বলছে পরিকল্পিত হত্যা।

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০২:৩১ পিএম

চট্টগ্রামে হাত ও পায়ের রগকাটা অবস্থায় উদ্ধারের পর শামীম মাসুদ খান নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে হাসপাতালে। গতকাল রোরবার রাতে পতেঙ্গা বেটার্মিনাল এলাকা থেকে উদ্ধার করা হয় তাকে। পরে নেওয়া হয় হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা। এদিকে ঘটনা অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহত শামীম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার প্রকৌশলে পড়াশোনা শেষ করে এমবিএ করছিলেন। শামীমের বাড়ি বরিশাল হলেও পৈতৃক ব্যবসার কারণে থাকতেন চট্টগ্রামে। শামীমের পরিবার জানিয়েছে, সম্প্রতি জাপান যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তিনি। শামীমের এই হত্যাকাণ্ডের পেছনে দায়ীদের খুঁজে বের করার দাবি জানিয়েছে তাঁরা।

এদিকে ঘটনাটিকে রহস্যজনক বলছে পুলিশ। নিহত শামীম কীভাবে, কার মাধ্যমে আহত হলেন, সেটি খতিয়ে দেখছে তারা। 

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলাম জানান, রোববার দুপুরে সিএন্ডএফ ব্যবসায়ী শহিদুল ইসলাম চৌধুরীর ছেলে শামীমকে হালিশহরের বাসা থেকে ফোনকলে কে বা কারা ডেকে নিয়ে যায়। বিকেল ৩টার দিকে তাঁর ভাইয়ের ফোনকল করে জানানো হয়- গুরুতর আহত অবস্থায় শামীম রিংরোড বে-টার্মিনাল এলাকায় পড়ে আছে। 

পরে স্বজনেরা স্থানীয়দের সহযোগিতায় হাত-পায়ের রগকাটা অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর মারা যান শামীম।
 

সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে উপজেলার...
তিন দফা দাবি পূরণ না হওয়ায় সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা শুরু হওয়া অবরোধে বাঘাইহাট-সাজেক সড়কে আগুন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর