ছেলের দায়ের কোপে বাবার মৃত্যুর অভিযোগ, আটক ১

চাঁদপুরের কচুয়া উপজেলায় গাছের চারা রোপণে বাধা দেওয়ায় বৃদ্ধ বাবাকে কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে ছেলে মোহাম্মদ হোসাইনের (২৮) বিরুদ্ধে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার বাইছারা নোয়াপাড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১০:২৩ এএম

চাঁদপুরের কচুয়া উপজেলায় গাছের চারা রোপণে বাধা দেওয়ায় বৃদ্ধ বাবাকে কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে ছেলে মোহাম্মদ হোসাইনের (২৮) বিরুদ্ধে।

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার বাইছারা নোয়াপাড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় রাতেই ছেলে হোসাইনকে পার্শ্ববর্তী সফিবাদ গ্রাম থেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

এ বিষয়ে ইউপি সদস্য মো. রুহুল আমিন জানান, বিকেলে হোসাইন বাড়ির সামনে উঠানে তালের চারা রোপণ করতে গেলে তাঁর বৃদ্ধ বাবা আব্দুল খালেক বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে হোসাইন তাঁদের ঘর থেকে দেশীয় ধারালো দা দিয়ে গলায় উপর্যুপরি কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করে ফেলেন।

বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত যুবক হোসাইনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়েছে।

চাঁদপুরে দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহীনুর বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাইসহ অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন। রোববার দুপুরে...
চাঁদপুরের কচুয়ায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। শনিবার দিনগত রাতে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামের ফকির বাড়িতে এ হামলা...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যায় জড়িত তুহিন, ফাহাদ ও কামরুল নামের তিন তরুণ। তারা ৩ জন মিলে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে...
ভারত থেকে পলাতক কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করছে বলে দাবি করেছে পুলিশ। এজন্য বিদেশ থেকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে বলেও দাবি...
মস্কোর গভর্নর আন্দ্রি বোরো-বেভ জানান, কিয়েভের ছোড়া ২৪৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। কয়েকটি ড্রোনের আঘাতে আবাসিক ভবনের পাশাপাশি স্থানীয় একটি গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।
দুই বছর পর ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও চালু হচ্ছে খুলনা-কলকাতাগামী ‘বন্ধন’ ট্রেন। সম্প্রতি দুই দেশের ট্রেন চলাচলে আলোচনা হয়েছে। তবে এখনো দিনক্ষণ ঠিক হয়নি।   
নতুন চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র স্থায়ী নিয়ন্ত্রণ পাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড বলছে, চুক্তিটি দ্বীপের সার্বভৌমত্ব ও...
কুমিল্লায় শিশু অপ্রতিম হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশু রামিসা হত্যার মতোই অপ্রতিম হত্যায়ও দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
লোডিং...

এলাকার খবর