‘আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক’ টেলিগ্রাম পেইজের এডমিন গ্রেপ্তার

গোয়েন্দা সংস্থা জানায়, ‘আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক’ টেলিগ্রাম পেইজের যৌথ এডমিন পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রেপ্তার জাহাঙ্গীরের ব্যবহৃত মোবাইল ফোন ও সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৪:২৮ পিএম

চাঁদপুরের শাহরাস্তি থেকে ‘আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক’ টেলিগ্রাম ও ফেসবুক পেইজের এডমিন জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে জেলা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শাহরাস্তি থানা পুলিশ ও চিতোষী পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, ‘জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে গত ২৩ জুন দক্ষিণ টামটা ইউনিয়নের ওয়ারুক স্টেশন বাজারে কর্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও সরকার বিরোধী বিক্ষোভ মিছিল সহকারে ভাঙচুর কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল। ওই ঘটনায় শাহরাস্তি থানা পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতসহ সঙ্গীয় দুর্বৃত্তদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর হোসেন তালুকদার ওই মামলার ওয়ারেন্টভুক্ত একজন আসামি।’

ওসি আরও বলেন, ‘‘গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টায় সোশ্যাল মিডিয়ায় গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অভিযোগে ‘আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক’ টেলিগ্রাম ও ফেসবুক পেইজের এডমিন জাহাঙ্গীর হোসেন তালুকদারকে গ্রেপ্তার করা হয়। তিনি চিতোষি পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।’

এদিকে চাঁদপুর জেলা গোয়েন্দা সংস্থা জানায়, ‘আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক’ টেলিগ্রাম পেইজের যৌথ এডমিন পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রেপ্তার জাহাঙ্গীরের ব্যবহৃত মোবাইল ফোন ও সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা–নোয়াখালী মহাসড়ক সংলগ্ন লালমাই উপজেলার জগৎপুর মাইনি মুড়া জঙ্গল এলাকার ধানখেতে বৃহস্পতিবার ভোরে ১৫ বছর বয়সী জান্নাতুল তাজমিনের লাশ পাওয়া যায়। ঘটনাস্থলের আশেপাশের ধানখেতজুড়ে ছিল ধস্তাধস্তির...
নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়ন যুবদলের এক নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর আমদিয়া ইউনিয়নের বনাইদ...
১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ...
খাগড়াছড়িতে মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ৯৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ির গভামারা এলাকায় এ...
মাইক্রোসফট এবং আরও কয়েকটি প্রযুক্তি কোম্পানিকে একটি বহুল ব্যবহৃত ভিসা কর্মসূচির মাধ্যমে দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া থেকে বিরত করেছে হোয়াইট হাউস।
রাজধানীর ভাটারার সাঈদ নগর বড় মসজিদের পাশে একটি বাসার দ্বিতীয় তলার ব্যালকনি থেকে পড়ে মো. নাঈম (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের...
ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেওয়া হয়েছিল বিধবা আছিয়া বেগমের (৪৩)। কয়েক দিন পর তাকে ডেকে নেওয়া হয় একটি দোকানে, সেখানে একটি কাগজে টিপসইও নেওয়া হয়। আছিয়ার ধারণা...
ট্রেনের অনলাইন টিকিট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার একদিন আগেই তা ব্লক করে সহজ ডট কমের কর্মীরা। ইনডিপেনডেন্ট টেলিভিশনে এমন সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসেছে রেলওয়ে। ট্রেন টিকিট ব্লক করে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর